বর্ষাকাল বলতেই ভোজনরসিক বাঙালির চোখের সামনে ভেসে ওঠে একটাই নাম ইলিশ। কিন্তু এবারের বর্ষায় ইলিশের যোগান খুবই কম। তবে দীঘার বাজারে আবার রুপালি শস্যের আমদানি হওয়ায় ভোজন রসিক বাঙালিরা আবার আশার আলো দেখতে শুরু করেছে। সেই সুখাদ্য পাতে পাওয়ার আশায় তারা বাজারে ভিড় করতে শুরু করেছে।
গত কয়েকদিন ধরেই সমুদ্র থেকে বেশ কয়েকটি ইলিশবোট ফিরতে শুরু করেছে। বোটগুলি ফেরার পর থেকেই ইলিশের আমদানি শুরু হয়েছে। সব মিলিয়ে গত দুদিনে দীঘা মোহনা থেকে প্রায় দেড়টন ইলিশ উঠেছে। সেইসব ইলিশের পরিমাণ চাহিদার তুলনায় বেশি না হলেও আকারে ওজনে যথেষ্ট আশানুরূপ।
বাজারে চাহিদার তুলনায় পরিমাণ কম হওয়ায় এই ইলিশের দাম কিন্তু আকাশছোঁয়া। যদিও দিঘার মৎস্যজীবীদের জালে উঠেছে ৫০০ থেকে ১ কেজি ওজনের ইলিশ।
দীর্ঘদিন ধরে বাজারে দেখা মিলছিল না বাঙালির এই প্রিয় খাদ্যের তাই। তাই কিছুটা ইলিশ আমদানি হয়েছে এই খবর শুনেই ভোজন রসিক বাঙালি রা দামের তোয়াক্কা না করেই বাজারে ভিড় বাড়তে শুরু করেছে। ৫০০ -৭০০ ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৪০০-৭০০ টাকা এবং ৮০০-১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৯০০-১২০০ টাকা দরে।
যদিও মাত্র ৭ টি বোট এসে ঠেকেছে দীঘার মোহনায়। আশা করা যাচ্ছে, আরও বোট আসলে বাজারে ইলিশ আমদানি আরও বেশি করে হবে। সেই সুদিনের দিকে তাকিয়েই আপামর ভোজনরসিক বাঙালি। কবে সেই সুখাদ্য এসে পড়বে সাধারণ মানুষের পাতে সেটাই দেখার।
প্রতিবেদনটি লিখেছেন : অন্তরা ঘোষ






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার