অবশেষে প্রকাশ্যে এল ‘সড়ক ২’ ট্রেলার। এরপরেই যেটা প্রত্যাশিত ছিল ঠিক সেটাই হলো। নেটিজেনরা এই ট্রেলার কে আপন করে নেওয়ার বদলে সোজা সড়কেই ছুড়ে ফেললেন। গতকাল রাতে খবর পাওয়া যায় যে এই ছবির অন্যতম অভিনেতা সঞ্জয় দত্তের ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। আশা করা গিয়েছিল যে হয়তো দর্শকরা সহমর্মিতার চোখেই দেখবেন এই ট্রেলার এবং লাইকে ভরিয়ে দেবেন। কিন্তু বাস্তবে দেখা গেল দর্শকরা এই ট্রেলারকে ডিসলাইক তো করছেনই সেই সঙ্গে প্রবল রাগে নিজেদের ফোন থেকে হটস্টার ডিলিট করে দিচ্ছেন কারণ এই অ্যাপেই মুক্তি পাবে ‘সড়ক ২’।
We cant support Any OTT platform who release Bollywood mafia's Movies… No to nepotic Movies..
my messege to all OTT apps… @DisneyplusHSVIP @netflix @PrimeVideo #UninstallHotstar #BoycottSadak2 pic.twitter.com/gcYnVEZxNk— Priyanka (@Priyankas2020) August 10, 2020
প্রায় ২১ বছর পর এই ছবির মধ্যে দিয়ে পরিচালনা জগতে ফিরছেন মহেশ ভাট। কিন্তু মহেশ সম্প্রতি অন্য কারণে খবরের শিরোনামে। সুশান্ত সিং রাজপুত এর অস্বাভাবিক মৃত্যু মামলায় রিয়া চক্রবর্তীর নামের সঙ্গে মহেশ ভাটের নামও জড়িয়ে গিয়েছে। এর ফল ভুগতে হচ্ছে মহেশ কন্যা আলিয়া ভাটকে। আলিয়া বর্তমান সময়ে এতোটাই হেট কমেন্টস পেয়েছেন যে তিনি ইনস্টাগ্রামে কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন।
‘সড়ক’ এর সিকুয়েল ‘সড়ক ২’ ছবিটিতে রয়েছেন সঞ্জয় দত্ত, পূজা ভাট, আদিত্য রয় কাপুর এবং আলিয়া ভাট। ফলে স্বাভাবিকভাবেই এই ছবিতে নেপোটিজম-এর বন্যা বইছে বলে অভিযোগ করেছেন নেটিজেনরা। যখন থেকে এই ছবির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে তখন থেকেই ছবিটি প্রবল পরিমাণে সমালোচনা কুড়িয়েছে।
Just un follow @aliaa08 and #UninstallHotstar@Brand_Anuj pic.twitter.com/hbxHn4HIJc
— Dr. Ayush Tara (@star_d0c) August 10, 2020
সোমবারে টুইটারে আনইন্সটল হটস্টার হ্যাশট্যাগ দিয়ে একটি ট্রেন্ড শুরু হয়। সুশান্ত সিং রাজপুত-এর জামাইবাবু নেপোমিটার নামে একটি অ্যাপ শুরু করেন যেখানে একটি ছবিতে কতটা নেপোটিজম হয়েছে তা মাপা হবে! নেপো মিটার অনুযায়ী ‘সড়ক ২’ তে ৯৮% নেপোটিজম হয়েছে! অনেকেই বলছেন যে, ভাট পরিবার নিজেদেরকে বিশাল বড় কিছু ভেবে ফেলেছেন। এবার তাদেরকে দেখিয়ে দেওয়ার সময় এসেছে যে সাধারণ মানুষের ক্ষমতা কতটা।
গতকাল যে ট্রেলার রিলিজ হয়েছে সেখানে দেখা গেল যে সড়কের থেকে গল্প এগিয়েছে বর্তমান যুগে। সঞ্জয় দত্তের অভিনীত চরিত্রটি আর বাঁচতে চায় না কারণ তার প্রিয়তমা (যে চরিত্রে পূজা ভাট অভিনয় করেছেন) মারা গিয়েছেন। আর্য্যা (আলিয়া ভাট) তার জীবনে খোলা হাওয়া নিয়ে আসে। তার প্রেমিকের চরিত্রে অভিনয় করছেন আদিত্য রয় কাপুর। সঞ্জয়, আলিয়া এবং আদিত্য কৈলাস পর্বতের দিকে যাত্রা শুরু করে যেখানে একজন স্বঘোষিত ধর্মগুরু (মকরন্দ দেশপান্ডে) আলিয়াকে মারতে উদ্যত হয়। ছবির ট্রেলার যতই রুদ্ধশ্বাস লাগুক না কেন দর্শকরা যে সহজেই এই ছবিকে মেনে নেবেন না তা এখন একদম স্পষ্ট হয়ে গিয়েছে। আগামী ২৮শে আগস্ট ডিজনি হটস্টারে মুক্তি পাচ্ছে ‘সড়ক ২’।





