মা মোবাইলে মুখ গুঁজে রয়েছে, ওদিকে ছেলে দুর্গাপুর ব্যারেজের জলে তলিয়ে গেল

এদিকে মা যখন ফোনে ব্যস্ত তখন ক্যানালের জলে তলিয়ে গেল এক চার বছরের শিশু। উধারকার্যে নেমে মিলল তার মৃতদেহ। সকালবেলা মায়ের সাথেই ঘুম থেকে উঠেছিল ছোট্ট বিশ্বজিৎ। এরপর মা ফোনে ব্যস্ত হয়ে পড়লে সে দাঁত মাজতে মাজতে চলে যায় ক্যানালের ধারে। ওদিকে এখন বর্ষার সময় জলমগ্ন রয়েছে দুর্গাপুর ব্যারাজের খাল। তাই সরকারের তরফে এই সময় খালের ধারেকাছে যেতেও বারণ করা হয়েছে স্থানীয়দের। কিন্তু ছোট্ট শিশু মায়ের নজর এড়িয়ে পৌঁছে যায় সেখানে। এরপর দাঁত মাজতে মাজতে কোনোভাবে সে সেই খালের জলে পড়ে যায় আর মুহূর্তের মধ্যেই তলিয়ে যায় । ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার সুকান্তপল্লিতে।

ঘটনার খবর পেয়ে উধারকার্যে নামে পুলিশ। বেলা ১টা নাগাদ ডুবুরিরা খাল থেকে ছোট্ট বিশ্বজিৎ এর দেহ উদ্ধার করেন।

প্রসঙ্গত, মৃত শিশুর বাবা গাড়ির চালান তাই অধিকাংশ সময়ই তিনি বাইরেই থাকেন। ঘটনার পর পরিবারের সবাই শিশুর মাকে দোষারোপ করছেন। তাদের বক্তব্য, মা সারাদিন ফোনে মগ্ন থাকেন বলেই এই কান্ড হয়েছে। এর আগেও একাধিকবার ছেলের দিকে নজর দিতে বলা হয়েছিল কিন্তু তাও তিনি নিজের অভ্যাস পরিবর্তন করেন নি।

আরও অন্যান্য খবর