কোন ভ্যাকসিন কতটা প্রস্তুত, এই বিষয়ে জানতে দেশের পাঁচ সংস্থার সঙ্গে বৈঠক বিশেষজ্ঞ কমিটির

দেশজুড়ে যেভাবে করোনার প্রাদুর্ভাব বেড়েই চলেছে তাতে ভ্যাকসিনের প্রয়োজনও খুবই জরুরি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে কোন ভ্যাকসিন তৈরির কাজ কতটা এগিয়েছে এবং তাদের কেন্দ্রের কাছ থেকে কিছু সাহায্য প্রয়োজন কিনা তা জানতেই সোমবার দেশের পাঁচটি ভ্যাকসিন নির্মাণকারী সংস্থার সঙ্গে বৈঠকে বসেন বিশেষজ্ঞ-এর একটি টিম। এই পাঁচটি সংস্থাগুলি হল পুণের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, পুণের ভারত বায়োটেক, আমেদাবাদের জাইডাস ক্যাডিলা, পুণের জিনোভা বায়োফার্মাসিউটিক্যালস এবং হায়দরাবাদের বায়োলজিক্যালই।

প্রসঙ্গত, এর আগে চলতি মাসের ১২ তারিখ ভ্যাকসিন নিয়ে বৈঠকে বসেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, প্রথম বৈঠকে জনসংখ্যার অগ্রাধিকারের ভিত্তিতে কতটা ভ্যাকসিনের প্রয়োজন সে বিষয়ে কি কি ব্যবস্থা নেওয়া হবে সেই নিয়ে দু’পক্ষের আলোচনা হয়। এছাড়া বিশেষজ্ঞ কমিটি ভ্যাকসিন উৎপাদনের খরচ, কোভিড-১৯ ভ্যাকসিন সংগ্রহের জন্য আর্থিক খরচ নিয়েও আলোচনা করে।

এরপর সোমবার এই নিয়ে দ্বিতীয় দফার বৈঠক করা হয়। যে বৈঠকে সভাপতি এবং সহ সভাপতি ছিলেন নীতি আয়োগের সদস্য ভিকে পল এবং কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। বিশেষজ্ঞ কমিটি পাঁচটি সংস্থার সঙ্গে আলাদাভাবে এই বিষয়ে বৈঠকে বসেন। যেখানে সংস্থাগুলির থেকে জানতে চাওয়া হয় তাঁদের উত্পাদন ক্ষমতা সম্বন্ধে। পাশাপাশি টিকা উৎপাদনে সরকারের কাছ থেকে কোনও সাহায্যের প্রয়োজন রয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়। বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছেন, এই বৈঠকটি উভয়পক্ষের কাছেই যথেষ্ট লাভদায়ি।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর