সুশান্ত-সারা যুগলবন্দি ছিল অবিচ্ছেদ্য! বলিউড মাফিয়াদের চাপে পড়ে সরে যান সারা, বিস্ফোরক দাবি সুশান্ত ঘনিষ্ঠের

সুশান্ত সিং রাজপুত এবং সারা আলি খান এর মধ্যে প্রেম নাকি অবিচ্ছেদ্য ছিল! এমনটাই দাবি করলেন প্রয়াত ও অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু স্যামুয়েল হাউকিপ। যত দিন যাচ্ছে, তত জটিল হচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য। একের পর এক মানুষ ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়ে গোটা ঘটনার বিভ্রান্তি তৈরি করে দিয়েছেন। এবার স্যামুয়েল হাউকিপের বক্তব্যে তৈরি হলো বিতর্ক।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে সম্প্রতি স্টেটাস শেয়ার করেন স্যামুয়েল। সেখানে তাঁর দাবি, কেদারনাথের শুটিংয়ের সময় সম্পর্কে জড়ান সুশান্ত- সারা। পরে এই ছবির প্রমোশনের সময় যা অনেকটাই ঘনিষ্ঠ রূপ নেয়। দুজনের সম্পর্ক ছিল শিশুর মতো সরল। এইসময় দুজনকে আলাদা করা যেত না। একে অপরকে অত্যন্ত শ্রদ্ধা করতেন দুজনে। দুজনের পরিবারের প্রতি ভালবাসাও ছিল অনবদ্য। যা এখনকার দিনের ভালবাসায় প্রায় দেখাই যায় না।

https://www.instagram.com/p/CEGPebPh3Wz/?utm_source=ig_web_copy_link

স্যামুয়েল এর এই বক্তব্যই তুলেছে সোশ্যাল মিডিয়ায় শোরগোল। সুশান্তের সোনচিড়িয়া ছবির মুক্তির পর এই জুটির সম্পর্কে ফাটল ধরে। সোনচিড়িয়া বক্ল অফিসে সেভাবে সাফল্য পায়নি।
স্যামুয়েল প্রশ্ন তুলেছেন, এরপরেই কি সইফ কন্যা সম্পর্ক ভেঙে দেন? বলিউড মাফিয়াদের চাপে পড়েই কি সারা সুশান্তের জীবন থেকে সরে যেতে বাধ্য হন? যদিও পর্যন্ত এখনো পর্যন্ত এই বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করেননি সারা আলি খান। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে নেট পাড়ায়।

RELATED Articles

Leave a Comment