ফের বড়সড় ফাটল ধরল শাসক শিবিরে! এবার এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে। তাঁর যোগদানের সময় উপস্থিত ছিলেন স্বয়ং রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ বাগুইআটির অর্জুনপুরে নিজের জনসংযোগ অনুষ্ঠান চায় পে চর্চায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই বিজেপিতে যোগ দেন রাজাভাত গোপালপুর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মৌসুমী নস্কর। তার হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্বয়ং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপি নেতা কর্মীরা।
এছাড়াও বর্ষাকালে ওই এলাকায় প্রায়শই ডেঙ্গির প্রকোপ দেখা যায়। যার অন্যথা এ বছরও হয়নি। তাই ডেঙ্গুর প্রকোপ রুখতে এলাকায় গাপ্পি মাছ ছাড়া হয়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজের হাতে এই গাপ্পি মাছ ছাড়েন জলে।
মৌসুমী সাহার বিজেপিতে যোগদান নিয়ে এখনো পর্যন্ত কোন মন্তব্য করা হয়নি তৃণমূলের পক্ষ থেকে। তবে যেভাবে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল শিবিরের পক্ষ থেকে এক এক করে মানুষ বিজেপিতে চলে যাচ্ছেন সেই ব্যাপারটি আশঙ্কার ভাঁজ ফেলেছে শাসক শিবিরের কপালে।






