২২ গজ বাদ দিয়ে এবার আখের ক্ষেতে মারধরে জড়াল ধোনি-রোহিত ভক্তরা

ক্রিকেটাররা তাদের ভক্তদের কাছে এক এক জন তারকা। আর সেই জেরেই বিভিন্ন ক্রিকেটারের ভক্তদের মধ্যে চলতে থাকে তর্ক-লড়াই। আর এরকমই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে।শনিবার মহারাষ্ট্রের কোলহাপুর জেলার কুরুন্দওয়াদে এলাকায় মহেন্দ্র সিংহ ধোনি এবং রোহিত শর্মার ভক্তরা একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

গত স্বাধীনতা দিবসের সন্ধ্যেতে প্রাক্তন ভারতীয় অধিনায়ক ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে শহরে তাঁর ভক্তরা ধোনের পোস্টার এবং ব্যানার তৈরি করেছিলেন। অন্যদিকে রোহিত শর্মা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পাওয়ার জন্য তাঁর ভক্তরা রোহিতের ব্যানার রেখেছিলেন।

রোহিতের ভক্তদের দ্বারা রাখা হোর্ডিংগুলি অজানা কিছু লোক ধ্বংস করে দিয়েছিল, যার দুই ফ্যান গ্রুপের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। দুজন ক্রিকেটারের ফ্যান গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে শীঘ্রই বিষয়টি খারাপ দিকে মোড় নেয়, আরও উত্তেজনা ছড়ায়। এক যুবক, যাকে রোহিতের অনুরাগী বলা হচ্ছে তিনিই রোহিতের পোস্টারগুলি নামানোর পরে ধোনির ভক্তদের সঙ্গে বাজে ভাষায় কথা বলতে থাকে।

তারপর তাকে শহরের একটি আখের জমিতে নিয়ে যাওয়া হয় এবং গালি দেওয়ার সঙ্গে মারধর করা হয়। দুই ফ্যান গ্রুপের এই সংঘর্ষ টুইটারে হতাশা প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেওয়াগ।

আরও অন্যান্য খবর