মোদী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অরুণ জেটলি। তাঁর সময়োপযোগী সিদ্ধান্তগুলি দেশের অগ্রগতির জন্য উল্লেখযোগ্য ছিল। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। তাঁর স্মরণে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অরুণ জেটলি শুধু নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন না, তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গীও হয়ে উঠেছিলেন। তাঁর স্মৃতিচারণায় ট্যুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখলেন, ‘আমার বন্ধুকে খুব মিস করি৷’
https://twitter.com/narendramodi/status/1297723375024926720?s=20
অরুণ জেটলি ছিলেন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ সেই সঙ্গে তিনি কিন্তু একজন প্রখ্যাত আইনজীবীও ছিলেন। তাঁর মৃত্যুর পর কেন্দ্রীয় সরকারের এক অপূর্ণ শূন্যতা তৈরি হয়। এই শূন্যতা ফুটে উঠেছে প্রধানমন্ত্রীর ট্যুইটেও। প্রাক্তন অর্থমন্ত্রীকে স্মরণ করে প্রধানমন্ত্রী লিখেছেন, “অনেক পরিশ্রম এবং বিচক্ষণতার সঙ্গে দেশসেবা করেছেন অরুণ জেটলিজি। তাঁর জ্ঞান, বুদ্ধি, আইনি দক্ষতা এবং ব্যক্তিত্ব কিংবদন্তি হয়ে থাকবে।”
এছাড়াও তাঁর স্মরণসভায় সেই সময় যে বক্তৃতা রেখেছিলেন নরেন্দ্র মোদী তাঁর কিছু অংশও তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যদিও গত বছর যখন অরুণ জেটলির জীবনাবসান হয়েছিল তখন প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী সফরে গিয়েছিলেন।
এইদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও টুইট করে তাঁর শ্রদ্ধা জ্ঞাপন করেন অরুণ জেটলির প্রতি। তিনি লিখেন, “অরুণ জেটলিজি অসাধারণ রাজনীতিবিদ, সেইসঙ্গে অসামান্য বক্তা এবং ভারতীয় রাজনীতিতে অতুলনীয় এক ব্যক্তি। তাঁর বহুমুখী প্রতিভা, বন্ধুত্বপূর্ণ ব্যবহার, পরিবর্তনশীল দূরদৃষ্টি এবং দেশভক্তির জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন৷”
https://twitter.com/AmitShah/status/1297714349478486022?s=20





