মোদীর দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকেই হতে পারে সরকারি কর্মীদের জন্য বড়ো সিদ্ধান্ত।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মোদীর দ্বিতীয় ক্যাবিনেটেই হতে বাড়ে বড়সড় সিদ্ধান্ত। আপাতত এই আশাতেই দিন গুনছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। ভোটের পূর্বেই মোদী সরকার সরকারি কর্মচারীদের জন্য বড়সড় কিছু ঘোষণা করতে পারে বলে জানিয়েছিল। কিন্তু তা হয়নি, তাই এবারে ভোটের পর সেই ঘোষণা হতে পারে বলে অনুমান কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের৷

 

প্রথম ক্যাবিনেটে বৈঠকের পর কৃষক, ছোটো ব্যবসায়ী, এবং শহিদ জওয়ান এবং পুলিশ কর্মীদের পরিবারের জন্য একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা করেছিলো মোদী সরকার। তাই দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য সুখবর থাকতে পারে বলে একাংশের ধারণা।

এক্ষেত্রে সপ্তম বেতন কমিশন লাগু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ সঙ্গে ডিএ বৃদ্ধিরও সুযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। এখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম বেতন ১৮০০০ টাকা। পে কমিশন লাগু হলে তা ৮০০০ টাকা বৃদ্ধি পাবে৷ আপাতত তাই দ্বিতীয় ক্যাবিনেট বৈঠককে নিয়েই আশায় দিন গুনছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর