আগামী ৬ মাসের মধ্যে পরে যেতে পারে তৃণমূল সরকার। বিস্ফোরক দিলীপ ঘোষ।

তৃণমূল ভাঙন অব্যাহত৷ লোকসভা নির্বাচনের পূর্বেই অনেক তৃণমূল নেতারা যোগ দিয়েছিলেন বিজেপিতে। ভোট শেষ হওয়ার পরেও সেই ভাঙন অব্যাহত৷ তৃণনূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলে ভাঙন রোখার চেষ্টা চালালেও তা যে কাজে লাগেনি তা মুকুল রায়ের বক্তব্যে স্পষ্ট।

 

মুকুল রায়ের দাবী যে, আরও ছয় দফয় তৃণমূলের ৫০ জন বিধায়ক, কাউন্সিলর এবং অন্য নানান নেতারা যোগ দিতে প্রস্তুত বিজেপি। রাজনৈতিক মহলের একাংশের ধারণা যদি এমনটাই চলতে থাকে তবে বিধানসভা ভোট এগিয়ে আসতে পারে এই রাজ্যে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের এই জল্পনাকে আরও উস্কে দিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ মন্তব্য করলেন যে, আর ছয় মাসের মধ্যেই পরে যেতে চলেছে তৃণমূল সরকার৷ এই বছরের শেষেই হতে পারে বিধানসভা ভোট। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের বক্তব্য যে, লোকসভা ভোটের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে রাজ্যের ১২৯ টি বিধানসভায় এগিয়ে আছে বিজেপি। তাই দিলীপ ঘোষের মতে মানুষ যে ভাবে বিজেপিকে আশীর্বাদ করছেন তাতে তৃণমূল সরকার শীঘ্রই পরে যাবে।

RELATED Articles

Leave a Comment