পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রণসজ্জা দেখতে সিয়াচেন পারি রাজনাথের।

প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েই আজ সিয়াচেনে পারি দিলেন রাজনাথ সিং। বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনারা কীভাবে কাজ করছেন? কীভাবে বায়ু সেনা তাদের সাহায্য করছেন? এছাড়াও সেখানকার সেনা ছাউনিতে কী কী সমস্যা রয়েছে তা-ই নিজে সম্মুখে দাঁড়িয়ে দেখবেন তিনি৷

 

এছাড়াও এই সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনারা ভারত-পাক সীমান্ত রক্ষায় কি করছেন? এবং সেই সীমানার সব খুঁটিনাটি তথ্য পেতেই রাজনাথের এই সিয়াচেন যাত্রা বলে সূত্রের খবর।

এই সফরে রাজনাথের সঙ্গে থাকছেন প্রতিরক্ষা মন্ত্রকের বিভিন্ন উচ্চপদস্থ কর্তারা৷ এই সফরে রাজনাথের সম্মুখে যারা সিয়াচেনের সেনা পরিস্থিতি তুলে ধরবেন তাঁরা হয়েন উত্তরের আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং, লেফটেন্যান্ট জেনারেল ওআইকে জোশী এবং ১৪ জন ভারতীয় জওয়ান। ১৯৮৪ সাল থেকে সিয়াচেন রয়েছে ভারতীয় আর্মির কব্জায়। সেসময় সাধারণ পর্বত অভিযাত্রীদলের মতো পাহাড়ে চড়ে পাক সেনা থেকে এই অঞ্চলটি কেড়ে নিয়েছিল ভারতীয় সেনা। তারপরই থেকেই এই স্থানটি রয়ে যায় ভারতীয় সেনার আন্ডারেই।

আরও অন্যান্য খবর