১৩ জন যাত্রী সহ আজ মাঝ আকাশে নিখোঁজ হয়ে গেলো বায়ু সেনার একটি বিমান৷ ইতিমধ্যেই সেই বিমানের খোঁজ বায়ু সেনারা শুরু করলেও এখনও অবধি সেই বিমানটির কোনো হদিশ পাওয়া যায়নি।
এক সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ বেলা ১২ টা ২৫ মিনিট নাগাদ আট জন ক্রু এবং পাঁচ জন যাত্রী নিয়ে সেই বায়ু সেনার বিমানটি জোরহাট থেকে উড়ে বিমানটির গন্তব্য ছিল অরুণাচল প্রদেশ। সূত্রের খবর অনুযায়ী আজ দুপুর ১ টা নাগাদ শেষবারের মতো যোগাযোগ করা সম্ভব হয়েছিল সেই বিমানটির সঙ্গে। এরপরই সেই বিমানের সঙ্গে আর যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। এখনও অবধি সেই বিমানের কোনো হদিশ মেলেনি৷
ইতিমধ্যেই নিখোঁজ সেই বায়ু সেনা বিমানের সন্ধানে পাঠানো হয়েছে সুখোই ৩০ এবং সি ১৩০ বিমানকে। যে বায়ু সেনার বিমানটি নিখোঁজ হয়েছে সেই বিমানটির মডেল ছিল এএন-৩২। আজ থেকে নয় বছর আগেও এই মডেলের বিমানটি দুর্ঘটনার কবলে পরেছিল৷