গ্রেফতার হলেন প্রাক্তন মুখ‍্যমন্ত্রী মানিক সরকার। বিজেপি-বাম লড়াইয়ে রণক্ষেত্রের চেহারা নিল ত্রিপুরা!

পদ্মশিবিরের সঙ্গে জোর লড়াই বাম শিবিরের। আর তাতেই রণক্ষেত্রের চেহারা নিল ত্রিপুরা। ঘটনার জেরে গ্রেফতার হতে হলো রাজ‍্যের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী মানিক সরকারকে। খবর পাওয়া গেছে বুধবার ১৬ দফা দাবিতে রাজ্যব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে নামে সিপিআই (এম)। সাব্রুম’এর শিলাছড়ি এলাকায় বাম সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি সমর্থকরা। রণক্ষেত্রের চেহারা নেয় ওই অঞ্চল। আগরতলা’তেও বিক্ষোভ প্রদর্শন করে বাম কর্মীরা। নেতৃত্বে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার । পুলিশ তাঁদের কর্মসূচিতে বাধা দেয় এবং বিক্ষোভ তুলে দেওয়ার চেষ্টা করে। সেই সময়ই বহু দলীয় কর্মী সহ গ্ৰেফতার করা হয় মানিক সরকারকেও। অবশ্য পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়।

রাজ‍্যের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী মানিক সরকার বলেন, একদিনে করােনা, অপরদিকে বাড়ছে দ্রব্যমূল্য। গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযােগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন বিজেপি বিরােধী ঐক্য ফ্রন্ট ‘গড়ার ডাক দেন বর্ষীয়ান এই নেতা। তার মতে বর্তমানে বিজেপি’কে রুখতে হলে বাকি সব দলকে সমানভাবে চিন্তাভাবনা করতে হবে। তবে রাজ্যের শাসকদলের অভিযােগ, আন্দোলন ব্যর্থ হওয়ার পর বিভিন্ন এলাকায় প্ররােচনা দিচ্ছে সিপিআই (এম)।

আরও অন্যান্য খবর