জম্মু ও কাশ্মীরে ক্রিকেটের ব্যাপ্তির জন্য পুলিশকে অনুরোধ সুরেশ রায়নার

জম্মু ও কাশ্মীরে স্থিতাবস্থা এসেছে কি না, সে নিয়ে বিতর্ক চললেও কেন্দ্রশাসিত এই অঞ্চলে খেলাধূলার প্রসারের জন্য একাধিক উদ্যোগ নিচ্ছেন অনেকেই। এবার সেই তালিকায় যোগ দিলেন সদ্য অবসর নেওয়া তারকা ক্রিকেটার সুরেশ রায়না।

এই কেন্দ্রশাসিত অঞ্চলে দুঃস্থ শিশুদের কাছে যাতে ক্রিকেটের ব্যাপ্তি ঘটানো যায়, তার জন্য এবার জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিংকে চিঠি লিখে অনুরোধ জানালেন সুরেশ রায়না। সেই চিঠিতে পাঁচটি পয়েন্টের কথা উল্লেখ করেছেন বাঁ হাতি এই তারকা ব্যাটসম্যান। সেগুলি হল,

স্কুল-কলেজ ও প্রত্যন্ত এলাকা থেকে প্রতিভা খুঁজে বার করা।
মাস্টার ক্লাসের আয়োজন।
মানসিক শক্তি বাড়ানোর কোর্স।
শারীরিক শক্তির কোর্স
শারীরিক সক্ষমতা বৃদ্ধির কোর্স।
স্কিল ট্রেনিং।

এই মুহুর্তে আইপিএল খেলার জন্য সংযুক্ত আরব আমিরশাহীতে রয়েছেন তিনি। কিন্তু সেখানে থেকে জম্মু-কাশ্মীরের দুঃস্থ শিশুদের জন্য এবার বিশেষ উদ্যোগ নিলেন রায়না।

RELATED Articles

Leave a Comment