চীনেও জনপ্রিয়তায় জিনপিংকে হারালেন ব্র্যান্ড মোদী! ৫০ শতাংশ চীনা নাগরিকের প্রথম পছন্দ তিনি! চাঞ্চল্য সমীক্ষায়!

লকডাউনের(Lockdown) মধ্যেই করোনা আবহে ঘটে গেছিল রক্তক্ষয়ী ভারত-চীন (India-China) গাল‌ওয়ান সংঘর্ষ। আর তারপর‌ই প্রায় তলানিতে গিয়ে ঠেকে ভারত-চীনের (India-China) সম্পর্ক। এই ঘটনার ভারতে কাজ হারিয়েছে বিভিন্ন চীনা সংস্থা। ভারতের ডিজিটাল স্ট্রাইকে দেশ ছেড়েছে জনপ্রিয় সব অ্যাপ। কিন্তু কোন‌ও কিছুই টলাতে পারেনি ভারতীয় প্রধানমন্ত্রীর বিশ্বজোড়া জনপ্রিয়তাকে। আর তা এবার প্রমাণ করলেন খোদ শি জিনপিংয়ের (Xi Jinping) দেশের নাগরিকেরা ই।

প্রতিবেশী চীনের অর্ধেক মানুষের‌ই পছন্দের তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) নেতৃত্বাধীন ভারত সরকার। এমনটাই সমীক্ষায় উঠে এসেছে বলে দাবি করেছে চীনের সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমস (Global Times)।

ভারত ও চীনের (India-China) মধ্যে কোন দেশের সরকারকে বেশি পছন্দ চীনা নাগরিকরা? এই প্রশ্নের উত্তর পেতেই সমীক্ষায় আয়োজন করেছিল গ্লোবাল টাইমস (Global Times)। তাতেই প্রকাশ্যে এসেছে এই তথ্য। সমীক্ষায় অংশগ্রহণ করা ৫০ শতাংশ চীনা জনতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের পক্ষে রায় দিয়েছেন। বাকি নাগরিক নিজের দেশের সরকারের (Chinese government) প্রতি আনুগত্য বজায় রেখেছেন। সমীক্ষায় আরও কয়েকটি প্রশ্ন রাখা হয়েছিল। তাতে জানা গিয়েছে, চীনের ৭০ শতাংশ মানুষ বিশ্বাস করেন বিগত কয়েকদিনে ভারত-চীন সম্পর্ক খারাপ হয়েছে। তাদের প্রতি ভারতীয় নাগরিকরা বেশি ক্ষুন্ন হয়েছেন। আবার ৩০ শতাংশ চীনা জনগণের বিশ্বাস ভবিষ্যতে ভারত-চীন সম্পর্ক ভালো হওয়ার আশা রয়েছে। যদিও ৯ শতাংশ নাগরিকের ধারণা, দুই দেশের মধ্যে সম্পর্ক ভাল হলেও তা খুব বেশিদিন টিকবে না। কিন্তু ২৫ শতাংশ মানুষের আবার বিশ্বাস, ভবিষ্যতে ভারত ও চীনের সম্পর্ক ফের মজবুত হবে।

RELATED Articles

Leave a Comment