ভারতীয় জীবন বিমান নিগম বা এলআইসি(LIC) দেশের সবচেয়ে ভরসা যোগ্য বিমা প্রতিষ্ঠান। লকডাউনের (Lockdown) এর মধ্যেই এবার গ্রাহকদের জন্য খুশির খবর নিয়ে হাজির তারা। এলআইসি’র (LIC) নতুন স্কিমে মাত্র একবার টাকা ইনভেস্ট করলেই মিলবে আজীবনের বিশেষ সুবিধা। গ্রাহকদের কথা মাথায় রেখে এমনই সুলভ এবং আকর্ষণীয় স্কিম নিয়ে হাজির হয়েছে এই বিমা সংস্থা। স্কিমের বিষয়ে জেনে নিন বিশদে।
এই স্কিমে মাত্র একবার টাকা দিলেই পেয়ে যাবেন সারাজীবনের বিশেষ সুবিধাগুলি। এলআইসি-র নতুন প্ল্যানের নাম’ জীবন অক্ষয় ৭’ (Jivan Akshay 7) প্ল্যান নম্বর ৮৫৭। এটি হল একটি সিঙ্গল প্রিমিয়াম, নন লিঙ্কড, নন পার্টিসিপেটিং ও তৎকাল অ্যানিউটি স্কিম ৷
এই প্ল্যানটির বিশেষ সুবিধা হল, একবারে টাকা দিয়েই শেয়ার হোল্ডারদের কাছে অ্যানিউটির ১০ টি বিকল্পের মধ্যে যে কোনও একটি সিলেক্ট করতে পারবেন গ্রাহকেরা। শেয়ার হোল্ডারদের কাছ থেকে এই পলিসি কেনার জন্য গ্রাহক একবারে প্রিমিয়াম দিতে পারেন। এর পর থেকেই এলআইসি নিয়মিত টাকা দেবে।
এর জন্য ১০টি আলাদা আলাদা বিকল্প রয়েছে। পলিসিধারকরা এই নিয়মিত অর্থ মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক কিংবা বার্ষিক ভাবে পেতে পারেন। এই অর্থকেই বলা হয় অ্যানিউটি।
পলিসি শুরু করার সময়েও অ্যানিউটির রেটের গ্যারান্টি দেওয়া হবে গ্রাহককে ৷ এবং পলিসি হোল্ডারকে সারা জীবন অ্যানিউটি দেওয়া হয় ৷
বিমা গ্রাহকরা অনলাইন অথবা অফলাইন দুইভাবেই এই প্ল্যান কিনতে পারবেন ৷ তবে এই প্ল্যান কিনতে গেলে ন্যূনতম ১ লক্ষ টাকা দিয়ে কিনতে হবে ৷ কিন্তু সর্বোচ্চ কোনও সীমা নেই ৷পলিসি শুরু করার সময়েও অ্যানিউটির রেটের গ্যারান্টি দেওয়া হবে গ্রাহককে ৷ এবং পলিসি হোল্ডারকে সারা জীবন অ্যানিউটি দেওয়া হয় ৷





