ছেলের মদ্যপানের প্রতিবাদ করেছিলেন, বাবা। শাস্তি স্বরূপ গলা টিপে খুন করল ছেলে!

মদ খেয়ে বাড়িতে ফিরে মাতলামি করা ছেলের নিত্যকার অভ্যাস। নিত্যদিনের এই এক‌ই অশান্তি সহ্য করতে পরেননি গুণধর ছেলের বৃদ্ধ বাবা। প্রতিবাদ করেছিলেন ছেলের মদ খাওয়ার। আর তার জেরেই বাবাকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দক্ষিণ হিঙ্গলগঞ্জের মালোপাড়ায়। মৃতের নাম বাসুদেব হালদার (৬৪)।

বাবার নিষেধ অগ্রাহ্য করেই সত্বেও প্রায় মদ খেয়ে বাড়ি ফিরত ছেলে বিশ্বজিৎ । বৃহস্পতিবার রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি করে সে। গতকাল রাত সাড়ে দশটা নাগাদ বিশ্বজিত মদ খেয়ে বাড়িতে ঢোকে । বাবা দরজা আটকালে ছেলের সঙ্গে অশান্তি শুরু হয় ।

অভিযোগ, সেই সমায় ছেলে বাবাকে মারধোর শুরু করে। গলা টিপে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। পুলিস বিশ্বজিতকে গ্রেফতার করেছে। ছেলের ফাঁসি চেয়ে পুলিশের কাছে আর্জি জানিয়েছেন মৃতের স্ত্রী।

RELATED Articles

Leave a Comment