মঞ্চে তাঁকে উদ্দেশ্য করে টাকা ছুড়লেন দর্শক, প্রতিক্রিয়ায় কী করলেন অরিজিৎ সিং? দেখুন ভিডিও

সাধারণত সেলিব্রিটি বলতে আমরা বুঝি নাক উঁচু তারকা কিন্তু অরিজিৎ সিং (Arijit Singh) এসবের ধার ধারেন না। তিনি অত্যন্ত সাধারণ ভাবে জীবন যাপন করেন তার প্রমাণ আমরা এর আগেও পেয়েছি সোশ্যাল মিডিয়ায়। এবার অরিজিতের একটি অন্য রূপের পরিচয় পাওয়া গেল যেখানে দর্শক তার দিকে টাকা ছুঁড়ে দিলেও তিনি সেই টাকা কুড়িয়ে সেই দর্শককে আবার ফেরত দিয়ে বললেন,” কষ্টার্জিত টাকা এভাবে নষ্ট করতে নেই”!

বর্তমানে বলিউড(Bollywood) থেকে শুরু করে টলিউডের(Tollywood) জগতেও সংগীতজগতের একচ্ছত্র অধিপতি এই গায়ক। অরিজিতের মোহময় সুরেলা গলায় বুঁদ হয়ে থাকেন মানুষ। দুঃখ হোক কিংবা সুখের মুহূর্ত অরিজিতের গান শোনে না এরকম মানুষ ভূ-ভারতে কমই রয়েছে।

অরিজিৎ যেমন নিজের গানের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছেন সেরকম তার অত্যন্ত সাধারণ জীবনযাপনে মানুষকে রীতিমতো আকৃষ্ট করে । সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে, একটি কনসার্টে(Concert) গান গাইছেন এই জনপ্রিয় গায়ক। নিজের গানের সময় অত্যন্ত মোহাচ্ছন্ন অবস্থায় থাকেন অরিজিৎ। হঠাৎ করেই দর্শকাসনে থেকে কেউ অবিবেচকের মতো তার দিকে বেশ কিছু টাকা ছুঁড়ে দেয়।

এরপর অরিজিৎ যা করেন তা এককথায় অভাবনীয়। তিনি গান থামিয়ে সযত্নে এক এক করে নোটগুলি কুড়িয়ে যিনি ছুঁড়েছিলেন তাকে ফেরত দিয়ে দেন। বলে ওঠেন, “কষ্টার্জিত অর্থ কখনো এভাবে নষ্ট করতে নেই।” গোটা ঘটনায় কিন্তু একবারও মেজাজ হারাননি এই বঙ্গসন্তান।

স্বাভাবিকভাবেই ভিডিও অত্যন্ত ভাইরাল(Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজের ভদ্র ব্যবহারের মাধ্যমে যেভাবে ওই দর্শককে উচিত শিক্ষা দিয়েছেন অরিজিৎ সিং তাতে তাঁকে কুর্নিশ জানাচ্ছে গোটা নেট দুনিয়া।

RELATED Articles

Leave a Comment