শালিমার এক্সপ্রেসে উদ্ধার বিস্ফোরক। বড়সড় নাশকতার ছক বানচাল।

বড়সড় নাশকতার ছক বানচাল হলো শালিমার এক্সপ্রেসে। শালিমার এক্সপ্রেস থেকে উদ্ধার করা হলো প্রচুর পরিমাণে বিস্ফোরক এবং ডেটোনেটর। পুলিশ সূত্রে খবর সমস্ত বিস্ফোরকই তারের দ্বারা ব্যাটারির সঙ্গে যুক্ত ছিল৷ শুধুমাত্র ডেটোনেটর যুক্ত হলেই ট্রেনে ঘটে যেতো বড়সড় বিস্ফোরণ। কোনো কারণে হামলাকারীরা সেই ডেটোনেটর সংযুক্ত করতে সক্ষম হয়নি, আর তার জেরেই বেঁচে যায় শালিমার-মুম্বাই এক্সপ্রেস।

 

সূত্রের খবর মঙ্গলবার রাতে হাওড়ার শালিমার থেকে রওনা দেয় ট্রেনটি। এরপর আজ তা মুম্বাইয়ে পৌঁছানোর পর সমস্ত যাত্রীরা নেমে গেলে। খালি রেকটিকে নিয়ে যাওয়া হয় রেল ইয়ার্ডে। এরপর সেখানেই বগি পরিস্কারের সময় হঠাৎই দেখা মেলে প্রচুর পরিমাণ বিস্ফোরকের৷

পুলিশের অনুমান ঈদের দিনে বড়সড় নাশকতা ঘটাতেই এই ছক কষা হয়েছিক। কোনো কারণে তা বানচাল হয়ে যায়। এরপরই বোম্ব স্কোয়াডকে ডেকে এনে নিষ্ক্রিয় করা হয় বোমাগুলোকে। আপাতত মুম্বাইয়ের রেল ইয়ার্ড খালি করে তল্লাশি চালানো হচ্ছে।

আরও অন্যান্য খবর