খুশির ঈদ পালন করলেন ভারত-বাংলাদেশ এবং ভারত-পাকিস্তান সীমান্তের জওয়ানরা৷

আজ খুশির ঈদ পালিত হচ্ছে ভারতে। দেখা মিলেছে চাঁদের৷ সারা দেশের মুসলমান সম্প্রদায়ের মানুষরা দীর্ঘ রমজান শেষে আজ মেতে উঠেছেন খুশির ঈদে৷ এই খুশির ঈদ পালনে পিছিয়ে থাকেননি ভারতীয় জওয়ানরাও। দুই সীমান্তেই চলল মিষ্টি বিতরণ।

 

আজ ঈদ উপলক্ষে ভারত-বাংলাদেশ সীমান্তে মিষ্টি বিতরণ করলেন ভারতীয় জওয়ানরা। আজ তারা মিষ্টির প্যাকেট তুলে দেন বাংলাদেশের জওয়ানদের হাতে। একই দৃশ্যের দেখা মিলেছে ভারত – পাকিস্তান আটারি ওয়াগাহ বর্ডারেও৷ সেখানেও পাক রেঞ্জার্সদের হাতে আজ খুশির ঈদের মিষ্টি তুলে দিলেন ভারতীয় বিএসএফ জওয়ানরা৷

সবমিলিয়ে দেশের পাশাপাশি খুশির ঈদ পালিত হলো আজ উভয় সীমান্তেও৷ যদিও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত সহ বিভিন্ন দেশে কালই পালিত হয়েছে খুশির ঈদ। আবার বাংলাদেশে এখনও স্পষ্ট ভাবে চাঁদের দেখা না মেলায় সেখানে ঈদের দিন এখনও ঘোষিত হয়নি।

আরও অন্যান্য খবর