নিমতায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার ‘সুপারি কিলার’।

গতকাল সন্ধ্যেবেলা উত্তর দমদম পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি দাঁড়িয়েছিল পাড়ার মোড়ে। সেসময়ই হঠাৎ দুজন দুষ্কৃতি বাইকে এসে গুলি করে তাকে লক্ষ্য করে। গুলিটি তৃণমূল নেতা নির্মল কুন্ডুর মাথায় লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অপরদিকে দুই দুষ্কৃতি তৎক্ষণাত বাইক নিয়ে চম্পট দেওয়ায় তাদের আর হাতের নাগালে পাওয়া যায়নি।

এরপরই এই খুনের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। আর তদন্তের একদিন কাটতে না কাটতেই ধরা পরলো অভিযুক্ত ‘সুপারি কিলার’। গতকালকের খুনের সম্পূর্ণ ঘটনাটি সিসিটিভিটে উঠে যাওয়ায় তা দেখে পুলিশ কর্তারা বুঝতে পারেন যে রীতিমতো শার্প শুটারকে এনে পরিকল্পিত ভাবে পাকা হাতে খুন করা হয়েছে তৃণমূল নেতা নির্মল কুন্ডুকে। এরপরই পুলিশের সন্দেহ যায় সেখানকার স্থানীয় বিজেপি কর্মী সুমন কুন্ডুর ওপর।

 

সকাল থেকে বিজেপি কর্মী সুমন কুন্ডুর বাড়ি ঘেরাও করেন তৃণমূল কর্মীরা। এমনকি বাড়িতে আগুনও ধরিয়ে দেন তারা। এরপরই পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সুমন কুন্ডুকে হেফজতে নিয়ে জেরা পর্ব শুরু করে। আর সেই জেরা পর্বতেই সমস্ত রহস্য পরিষ্কার হয়ে যায়।

জেরাতে বিজেপি কর্মী সুমন কুন্ডু স্বীকার করেছেন যে নির্মল কুন্ডুকে খুনের বরাত তিনি দিয়েছিলেন মুর্শিদাবাদের এক ‘সুপারি কিলার’ সুজয় দাস-কে। এরপরই উত্তরপাড়া থেকে পুলিশ গ্রেফতার করেন অভিযুক্ত সুজয় দাস-কে। সেখান থেকেই উদ্ধার হয় একটি ওয়ান শার্টার এবং ত রাউন্ড কার্তুজ। এমনকি পাওয়া গিয়েছে খুন করতে ব্যবহৃত হওয়া বাইকটিও। জানা যায় মুর্শিদাবাদের ‘সুপারি কিলার’ সুজয় দাসকে ভাড়া করে আনা হয়েছিল শুধুমাত্র তৃণমূল নেতা নির্মল কুন্ডুকে হত্যার জন্যই। এই খুনে উত্তম মন্ডল নামে আরও এক বিজেপি কর্মী জড়িত আছে বলেও জানিয়েছে ধৃতরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর