গতকাল সন্ধ্যেবেলা উত্তর দমদম পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি দাঁড়িয়েছিল পাড়ার মোড়ে। সেসময়ই হঠাৎ দুজন দুষ্কৃতি বাইকে এসে গুলি করে তাকে লক্ষ্য করে। গুলিটি তৃণমূল নেতা নির্মল কুন্ডুর মাথায় লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অপরদিকে দুই দুষ্কৃতি তৎক্ষণাত বাইক নিয়ে চম্পট দেওয়ায় তাদের আর হাতের নাগালে পাওয়া যায়নি।
এরপরই এই খুনের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। আর তদন্তের একদিন কাটতে না কাটতেই ধরা পরলো অভিযুক্ত ‘সুপারি কিলার’। গতকালকের খুনের সম্পূর্ণ ঘটনাটি সিসিটিভিটে উঠে যাওয়ায় তা দেখে পুলিশ কর্তারা বুঝতে পারেন যে রীতিমতো শার্প শুটারকে এনে পরিকল্পিত ভাবে পাকা হাতে খুন করা হয়েছে তৃণমূল নেতা নির্মল কুন্ডুকে। এরপরই পুলিশের সন্দেহ যায় সেখানকার স্থানীয় বিজেপি কর্মী সুমন কুন্ডুর ওপর।






