নয়া ইনভেস্টর পাওয়ার পর আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে আবেদন করার যাবতীয় প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। পাশাপাশি ভারতীয় ফুটবলে সেরা হওয়ার প্রতিজ্ঞা নিলেন ইস্টবেঙ্গল কর্তারা সহ ইনভেস্টরের প্রতিনিধিরা। জানা গিয়েছে, ৮০ শতাংশের মত শেয়ার দেওয়া হয়েছে শ্রী সিমেন্টের হাতে। চিরকালই ইস্টবেঙ্গল হারার আগে হার মানে না, এ ক্ষেত্রেও ক্লাব কর্তারা হার মানেননি।
নতুন ইনভেস্টর নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের সঙ্গে এই মরসুমেই ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) খেলবে ইস্টবেঙ্গল। ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট প্রস্তুতকারক সংস্থা শ্রী সিমেন্ট হতে চলেছে ইস্টবেঙ্গলের নতুন ইনভেস্টর। এবার ইস্ট-মোহন লড়াইয়ে জমে যাবে আইএসএল। হাতের বাইরে যাওয়া ম্যাচ তাঁরা ফিরিয়ে আনেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে।
এই নিয়ে মুখ্যমন্ত্রী জানান, “ফুটবলে স্পনসর একটা দিগন্ত খুলে দেবে। ফুটবল ছাড়া সম্পূর্ণ নয় বাংলা। অতিমারিতেও অনেকে এগিয়ে আসছেন। প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে খেলা হোক। বাংলা দেশকে পথ দেখায়।”






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার