প্যাংগং লেকের দক্ষিণে নিত্য অশান্তি সৃষ্টির চেষ্টা করছিল চীন।ফিঙ্গার ৪-এর গুরুত্বপূর্ণ এলাকায় ঢুকে পাল্টা জবাব ভারতের।

প্যাংগং সো লেকের (Pangong Tso Lake) দক্ষিণে অশান্তি সৃষ্টির যোগ্য জবাব পেলো চীন(China)। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গুরুত্বপূর্ণ প্যাংগং লেকের উত্তরে ফিঙ্গার ৪ (Pangong North Finger 4) এর একটি স্পর্শকাতর অঞ্চল দখল করে নিল ভারতীয় সেনা (Indian Army)। ফলে ওই অঞ্চলটি এখন থেকে চলে এলো ভারতীয় নিয়ন্ত্রণে। গত জুন মাস থেকে এখনও অবধি এই প্রথম সেনা ও স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স ফিঙ্গার ৪-এ এতবড় সাফল্য পেল।

তবে আশঙ্কার বিষয় এই অঞ্চল দখলের পর থেকে প্যাংগংয়ের উত্তরে একেবারে সামনাসামনি হয়ে পড়ল ভারত ও চীনের সেনা। প্যাংগং সো লেকের দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে আগেই ঢুকে পড়েছে সেনা।

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে ভারতীয় সীমানার চুমারে(Chumar) ঢোকার চেষ্টা করে লাল ফৌজ। সেই চেষ্টা ভেস্তে দেয় ভারতীয় সেনাবাহিনী। শনিবার রাত থেকে সোমবার পর্যন্ত বেশ কয়েকবার প্যাংগং লেকের দক্ষিণ অংশে ঢোকার চেষ্টা করে সেনা। পাল্টা ব্যবস্থা হিসেবে, চুশুলের (Chushul) কাছাকাছি বেশ কয়েকটি এলাকায় ঢুকে পড়ে ভারতের সেনা।

সোমবার ড্রাগন’দের এই মারাত্মক বাড়াবাড়ির পর প্যাংগং সো লেক নিকটবর্তি বিতর্কিত এলাকায় আর্মার্ড রেজিমেন্ট মোতায়েন করেছে ভারত। শনিবার প্যাংগং লোকের দক্ষিণে চীনা সেনাকে প্রতিহত করার পাশাপাশি চুশুল থেকে কিছুটা উত্তরে চীন নিয়ন্ত্রিত এলাকায় ঢুকে পড়েছে ভারতীয় সেনা। কালা টপের মতো বেশকিছু গুরুত্বপূর্ণ জায়গায় দখল নিয়েছে সেনা। এমনটাই সূত্রের খবর। পরিস্থিতি এমনই যে কোনও কোনও জায়গায় ফায়ারিং রেঞ্জের মধ্যেও এস পড়েছে একে অপরে।

এইরকম উত্তেজক পরিস্থিতে মঙ্গলবার গোটা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। বৈঠকে ছিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর (Jayshankar), জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (Ajit Doval), সিডিএস বিপিন রাওয়াত (Bipin Rawat)ও সেনাপ্রধান মনোজ নারাভানে (Manoj Narvane)।

আরও অন্যান্য খবর