বর্তমানে ভারতীয় নাগরিকদের কাছে আধার (Aadhar Card) কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। প্যান কার্ড হোক বা কোনো ব্যাঙ্কিং কাজ,সবকিছুতেই এখন আধার কার্ড আবশ্যিক। কিন্তু জালিয়াতরা এই গুরুত্বপূর্ণ পরিচয়পত্র নিয়েও জাল করা শুরু করেছে। তাই আধারকে সুরক্ষিত করতে এবার বিভিন্ন ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central government)।
যেরকম কেন্দ্রীয় সরকার আপনাদের সহায়তা করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সেরকম আপনাদের কেউ এই ব্যাপারে সচেতন থাকতে হবে যাতে আধার কার্ড এর অপব্যবহার না হয়। কারণ আধার কার্ড নিয়ে কোনোরকম অপব্যবহার হলে তার জন্য দায়ী থাকবেন কিন্তু আপনি।
সেই কারণেই UIDAI এর তরফ থেকে নতুন একটি পদ্ধতি আনা হয়েছে যাতে আপনি দেখে নিতে পারবেন আপনার আধার কার্ড সম্প্রতি কোন কাজে ব্যবহার করা হয়েছে।কোন রকম সন্দেহ জাগলেই সঙ্গে সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থার সঙ্গে।
কী করে দেখবেন আপনার আধার কার্ডের ব্যবহার কোথায় কোথায় হয়েছে?
আপনাকে UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইট https://resident.uidai.gov.in/aadhaar-auth-history লিঙ্কে। এই পদ্ধতিতে আপনি নিজের আধার নম্বর দেবেন সেই সঙ্গে ক্যাপচা কোড দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার রেজিস্টার মোবাইল নম্বরে তখন একটি ওটিপি আসবে যা আপনাকে নির্দিষ্ট জায়গায় দিতে হবে।
অথেন্টিকেশন টাইপ বেছে নেওয়ার সময় দুইটি অপশন থাকবে তার মধ্যে আপনি যেকোনো একটি বেছে নিতে পারেন। এরপর সর্বাধিক ছয় মাস পর্যন্ত সময়সীমা দেওয়া আছে, সেখানে আপনি আপনার সুবিধামতো সময়সীমা বেছে নেবেন।
এরপর ‘Number of Records’ অপশন আসবে সেখানে আপনি আপনার আধার কার্ডের সর্বোচ্চ ৫০ টি রেকর্ড দেখতে পাবেন।এরপর ‘Verify OTP’ অপশনে ক্লিক করলে আপনাকে দেখিয়ে দেবে কোথায় কোথায় আপনার আধার অথেন্টিকেশন হয়েছে। সেইসঙ্গে দেখানো হবে কোন সংস্থায় অথবা কোন জায়গায় আপনার আধার কখন অথেন্টিকেশন করা হয়েছে।
এখানে যদি যদি কোনো অসঙ্গতি দেখেন তাহলে আপনি সঙ্গে সঙ্গে ফোন করতে পারেন টোল ফ্রি 1947 নম্বরে অথবা অভিযোগ জানাতে পারেন [email protected] তে। এভাবেই আপনি আপনার প্রয়োজনীয় তথ্য দেবেন এবং সঙ্গে সঙ্গে আপনি নিজের আধার কার্ড সম্প্রতি কোথায় কোথায় ব্যবহার হয়েছে তা দেখে নিতে পারবেন।






