উৎসবের মরশুমে দেশে চলতে পারে ১২০ টি নতুন ট্রেন। স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদনের অপেক্ষায় ভারতীয় রেল!

চলতি সেপ্টেম্বর (September) মাস উৎসবের মাস হওয়ার জন্য ভারতীয় রেলের (Indian Railways) তরফে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আরও বিশেষ ট্রেনের সংখ্যা বাড়ানোর। এমনটাই সূত্রের খবর। এক‌ই সঙ্গে জানা গিয়েছে কম করে আরও ১২০ টি নতুন ট্রেন চালানোর পথে ভারতীয় রেল। শুধুমাত্র অপেক্ষা স্বরাষ্ট্রমন্ত্রকের (Ministry of Home Affairs) অনুমোদনের।

প্রসঙ্গত উল্লেখ্য আজ অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে দেশে জারি হয়েছে আনলক ৪ (Unlock-4)। তবে দেশে চতুর্থ পর্যায়ের আনলক শুরু হলেও এখন‌ও চলার অনুমতি পায়নি লোকাল ট্রেন (Local Train) ও অন্যান্য যাত্রীবাহী ট্রেন গুলি। আগের মতোই ২৩০ টি বিশেষ ট্রেন চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফে।

তবে ১৩০ কোটির দেশের আপামর জনতার ভোগান্তির কথা মাথায় রেখে আনলকের এই চতুর্থতম পর্যায়ে মেট্রো রেল পরিষেবা পুনরায় চালু করার অনুমোদন দিয়েছে গৃহ মন্ত্রণালয়। ঠিক তেমনই সেপ্টম্বর মাস উৎসবের মাস হওয়ার দরুন ভারতীয় রেলের তরফ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে আরও বিশেষ ট্রেনের সংখ্যা বাড়ানোর।

রেল সূত্রে জানানো হয়েছে যে নতুন করে প্রথম ধাপে ১০০টি এবং পরে আরও ট্রেন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে এই ট্রেনগুলি চলাচলের কারণে পুরাতন যে বিশেষ ট্রেনগুলি চলছিল তাদের কোন সময়ের পরিবর্তন হবে না। নতুন এই ১০০টি ট্রেন চালানো হবে ইন্টারস্টেট(Inter state) এবং ইন্ট্রাস্টেটে (Intra State)।

আরও অন্যান্য খবর