বিগ বস সিজন ১৪ (Big Boss season 14) তে আসতে চলেছেন রাধে মা (Radhe Maa)? গুঞ্জন শোনা যাচ্ছে এমনটাই। বলিউডের (Bollywood) অন্যতম বিখ্যাত রিয়ালিটি শো হল বিগ বস (Big Boss)। ১৬ জন মানুষের একসঙ্গে এক বাড়িতে ৯০ দিনের নিভৃতবাস, এই হল রিয়ালিটি শোয়ের (Reality Show) টপিক। প্রতিযোগিতা অধিকাংশই তারকা এবং বেশ কিছু সিজন ধরে আমজনতাকেও অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে বিগ বসে। কিভাবে গোটা দিন মিলেমিশে কাটান এই মানুষগুলো কোনরকম বাইরের সংযোগ ছাড়া সেটাই তারিয়ে তারিয়ে উপভোগ করেন সকলে।
শোয়ের সঞ্চালক হিসাবে সলমান খান (Salman Khan) ও যথেষ্ট জনপ্রিয়। এই ভাইজানের এই অনুষ্ঠান নিয়ে মানুষের মধ্যে মাদকতা চূড়ান্তে। সেলিব্রিটিরাও যে সাধারণ মানুষের মতো রান্না করেন এমনকি ঝগড়াও করেন তা দেখেই আনন্দিত হন সাধারণ মানুষ! বিগবসে (Big Boss) জনপ্রিয়তা কোনদিনও নিচে নামেইনি উপরন্তু এই শোয়ে অংশগ্রহণ করে অনেকেই পরবর্তীকালে সিনেমাতেও সুযোগ পেয়ে গিয়েছেন।
এবার শোনা যাচ্ছে প্রতিযোগী হিসেবে আসতে চলেছেন রাধে মা (Radhe Maa) যিনি মধুচক্র থেকে যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত। ২০১৬ সাল থেকেই এই ধর্মীয় গুরু মা (Radhe Maa) খবরের শিরোনামে রয়েছেন কখনো পুলিশ আধিকারিকের চেয়ারে বসে পড়া, বিয়ে বাড়িতে জমিয়ে নাচ অথবা পুরুষ ভক্তের কোলে উঠে পড়া কান্ডে। বলিউডের (Bollywood) অনেক তারকাই নাকি তার ভক্ত তালিকায় রয়েছেন। তাই এই শো এর অন্যতম আকর্ষণ হতে চলেছেন রাধে মা যিনি নিজেকে মা দুর্গার আরেক রূপ বলেই মনে করেন।
বহুদিন ধরে সলমন খান (Salman Khan) সহ বাকি টিম মেম্বাররা তাকে আনার চেষ্টা করেছেন। এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয় নি কিন্তু রাধে মা (Radhe Maa) আসলে যেই টিআরপি (TRP) উর্দ্ধগগনে উঠে যাবে একথা বলাই বাহুল্য। কারণ বিতর্কের আরেক নাম রাধে মা।
যদিও বিগ বসে (Bigg Boss) ধর্মীয় গুরুদের অংশগ্রহণ নতুন না।এর আগেও দশম সিজনে স্বামী ওম এসেছিলেন। তিনি তার অদ্ভুত কার্যকলাপের মধ্যে দিয়ে রীতিমত বিতর্ক সৃষ্টি করেছিলেন ফলে সলমান খান (Salman Khan) নিজে তাকে বিগ বস (Bigg Boss) থেকে বার করেন। চলতি মাসের ২০ তারিখে বিগ বস শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে অক্টোবরেই আসতে চলেছে দর্শকদের সামনে।






