বিস্ফোরকের সঙ্গেই বিস্ফোরক বার্তা উদ্ধার শালিমার-মুম্বাই এক্সপ্রেসে।

গতকালই শালিমার-মুম্বাই কুরলা এক্সপ্রেসে উদ্ধার হয়েছেন প্রচুর পরিমাণে বিস্ফোরক৷ সোমবার হাওড়ার শালিমার থেকে যাত্রী নিয়ে বুধবার মুম্বাইয়ের লোকমান্য তিলক স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটিকে ইয়ার্ডে নিয়ে গিয়ে পরিষ্কার করার সময় একটি স্লিপার কোচে কিছু সন্দেহজনক জিনিস পরে থাকতে দেখেন সাফইকর্মীরা। এরপর তারা আরপিএফ কে খবর দিলে, তারা এসে বিস্ফোরকগুলো করে৷

 

দেখা যায় সেখানে পাইপ ভর্তি বিস্ফোরক রয়েছে, তার তারগুলো জুড়েও রাখা হয়েছে ব্যাটারির সঙ্গে। ডিটোনেটরের সংযোগ ঘটলেই সেই বিস্ফোরকে হতে পারতো বিস্ফোরণ৷ এরপরই তড়িঘড়ি বোম্ব স্কোয়াডকে ডেকে সেই বিস্ফোরকগুলোকে নিষ্ক্রিয় করা হয়৷ কিন্তু সেই বিস্ফোরকগুলোর থেকে পাওয়া যায় হাতে লেখা হিন্দিতে একটি চিঠি৷ যা আরও বেশি ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।

বিস্ফোরকের স্থান থেকে যে চিঠি পাওয়া গিয়েছে তাতে হিন্দিতে লেখা রয়েছে, “হাম কিয়া কর সাকতে হ্যায়ঁ ও বিজেপি কো দিখানা হ্যায়ঁ”। যার মানে, ” আমরা কি করতে পারি তা ওই বিজেপিকে দেখিয়ে দেব।” স্বাভাবিকভাবেই এই চিঠি ভাবাচ্ছে নিরাপত্তাকর্মী এবং বিশেষজ্ঞদের। এই বিস্ফোরকগুলো স্রেফ আতঙ্ক ছড়ানোর জন্য নাকী কোনো সন্ত্রাসমূলক কাজের জন্য হাতবদল হচ্ছিল তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা৷ চিঠিতে বিজেপির নাম দেখে অনেকের আশঙ্কা যে রাজনৈতিক হিংসা ছড়াতেও এই বিস্ফোরক ব্যবহার হতে পারতো।

আরও অন্যান্য খবর