ঈদের দিনে ফের উত্তপ্ত হয়ে উঠলো উপত্যকা। উড়লো জঙ্গি গোষ্ঠীর পতাকা ।

ঈদের দিন সকালে নামাজ পাঠের পরই উত্তপ্ত হয়ে ওঠে জম্মু এবং কাশ্মীরের একাধিক এলাকা৷ নামাজ শেষে প্রত্যেকটি স্থানেই কিছু যুবক জড়ো হয়ে গন্ডোগোল করার চেষ্টা করে। জওয়ানদের লক্ষ্য করে ছোড়া হতে থাকে ইট, পাথর৷ প্রতিবাদ মিছিলও করতে নেয় সেই যুবকেরা। কিন্তু ভারতীয় সেনা জওয়ান এবং কাশ্মীরের পুশিল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷

 

গতকাল সকালের নামাজ পাঠের পরই উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীরের শ্রীনগর, বারামুলা, পুলওয়ামা, সোপোর সহ আরও অন্যান্য একাধিক জায়গা৷ ভারতীয় সেনাদের লক্ষ্য করে হতে থাকে পাথর হামলা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত সেনাবাহিনী৷

প্রত্যক্ষদর্শীরা জানান যে, নামাজ পাঠের পরই একদল যুবক জমা হয় বিভিন্ন স্থানগুলোতে৷ এরপর তারা স্লোগান তোলে কাশ্মীরের স্বাধীনতার জন্য৷ ভারতের বিরুদ্ধেও স্লোগান দিতে শোনা যায় তাদের৷ পাকিস্তান এবং পাকিস্তানের কিছু জঙ্গি সংগঠনের পতাকাও উড়াতে দেখা যায় তাদের। সেসময় ভারতীয় জওয়ানরা শুধু সেই সংঘর্ষ থামাতেই সচেষ্ট ছিলেননা। তার সঙ্গে কাশ্মীরের সাধারণ নাগরিকদেরও গার্ড করে সুরক্ষিত স্থানে পৌঁছে দিচ্ছেন তাঁরা। যা নিঃসন্দেহে তাদের কর্তব্যবোধের পরিচায়ক। মনে করা হচ্ছে এই ঘটনাগুলি একই সঙ্গে পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে। এতে কোনো জঙ্গি গোষ্ঠীরও মদত থাকতে পারে বলে আশঙ্কা ভারতীয় জওয়ানদের।

RELATED Articles

Leave a Comment