জনগণের জন্য পাঠানো কেন্দ্রের চাল, ডাল খোলাবাজারে বেচছে তৃণমূলের নেতারা! রেশন ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ সায়ন্তন!

পশ্চিমবঙ্গের (West Bengal) রেশন ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি (BJP) নেতা সায়ন্তন বসু (Sayantan Basu)। তিনি বলেন বাংলার জনগণের উদ্দেশ্যে পাঠানো কেন্দ্রীয় সরকারের (Central Government) চাল, ডাল খোলাবাজারে বিক্রি করে দিচ্ছে তৃণমূল নেতারা। বাংলায় বিজেপি(BJP) ক্ষমতায় আসলে কেন্দ্রের যোজনা অনুযায়ী ফ্রিতে রেশন দেওয়া হবে। আজ ইংলিশবাজার (English Bazar) শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি পালন করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন জেলা বিজেপি নেতৃত্ব।

সেখানেই তিনি জানান ‘রায়গঞ্জে (Rayganj) আমাদের এক কার্যকর্তাকে পুলিশ পিটিয়ে গুলি করে মেরেছে। আজকে আন্দোলন চলছে। আমরা পুনরায় ময়না তদন্তের দাবি করছি। অন ক্যামেরা পোস্টমর্টেম ও কলকাতায় পোস্টমর্টেম এর দাবি করছি। দোষী পুলিশ অফিসারদের গ্রেফতারেের দাবি করছি। এক‌ই সঙ্গে বাংলার আইন-শৃঙ্খলাকে‌ও কটাক্ষ করেন তিনি। ১১০ জন কার্যকর্তাকে আমরা হারিয়েছি। আমি আগামীকাল রায়গঞ্জে যাচ্ছি। সেখান থেকে ভবিষ্যতের আন্দোলন শুরু করব।’

পাল্টা মুখ খোলেন জেলা তৃণমূলের মুখোপাত্র শুভময় বসু (Subhomoy Basu) বলেন, “এরা কেন্দ্র রাজ্যের সম্পর্ক বোঝে না। দেশের মধ্যে বাংলায় প্রথম প্রকল্পের কাজ বেশী হয়েছে। করোনা আবহে রেশন বিনামূলে দেওয়ার ব্যবস্থা করেছে। সুতরাং সায়ন্তন বসুরা পশ্চিমবঙ্গে গিমিক করে কোনও লাভ নেই।”

আরও অন্যান্য খবর