রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতকে বদনাম করতে গিয়ে আরও একবার মুখ পুড়ল পাকিস্তানের।

রাষ্ট্রপুঞ্জে (United Nations) যতবারই ভারতকে(India) অপদস্থ করার চেষ্টা করে পাকিস্তান ততোবারই হতাশাই সঙ্গী হয় ইসলামাবাদের(Islamabad)! ফের আরও একবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে নরেন্দ্র মোদীর (Narendra Modi) দেশকে বদনাম করতে গিয়ে ‘ফেস লস’ (Face Loss) ইমরান খান সরকারের বলে খবর। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ১২৬৭ কমিটির আওতায় দুজন ভারতীয়কে সন্ত্রাসবাদী তালিকাভুক্ত করার পাকিস্তানের এই প্রয়াসে বাধা হয়ে দাঁড়ালো বিশ্বের তাবড় কিছু দেশ। ইংল্যান্ড (England), আমেরিকা (America), ফ্রান্স (France), জার্মানি (Germany), বেলজিয়াম (Belgium)-নিরাপত্তা পরিষেদের ৫ সদস্য দেশের বিরোধিতায়
ভারতের বিরুদ্ধে চক্রান্ত করতে গিয়ে ফের ব্যর্থ হল ইসলামাবাদ।

রাষ্ট্রপুঞ্জ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা পরিষদ-এর ১২৬৭ কমিটির প্রস্তাবনা অনুযায়ী অঙ্গারা আপ্পাজি (Angara Appaji) ও গোবিন্দ পটনায়েক (Govind Patnayak)নামে দুই ভারতীয় নাগরিককে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দেওয়ার চেষ্টা করেছিল ইমরান খান সরকার। পাকিস্তান যেই চার ভারতীয় নাগরিককে বৈশ্বিক জঙ্গি আখ্যা দেওয়ার চেষ্টা করেছিল তাঁরা হল, আঙ্গারা আপ্পাজি, গোবিন্দ পট্টনায়ক, অজয় মিস্ত্রি আর বেনুমাধব ডোংরা।

পাকিস্তান অভিযোগ করে জানায় যে, এরা সবাই আফগানিস্তানের জঙ্গি সংগঠনের অংশ। এরা তেহরিক-এ-তালিবান আর জামাত-উল-অজরার দ্বারা জঙ্গি হামলা সংগঠিত করতে সাহায্য করেছিল। আর এই কারণে নিরাপত্তা পরিষদে প্রস্তাবও পেশ করেছিল পাকিস্তান। কিন্তু, এই দাবি স্বপক্ষে কোনও সঠিক প্রমাণ জমা দিতে পারেনি ইসলামাবাদ।

তাই ইসলামাবাদের এই প্রস্তাবকে ফুৎকারে উড়িয়ে দেয় আমেরিকা, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও ব্রিটেন। পাকিস্তানের প্রচেষ্টা ছিল নিজেদের মতো ভারতকেও দাগী বানানোর। কিন্তু ভারতীয় নাগরিকদের জঙ্গি আখ্যা দেওয়ার জন্য পাকিস্তান কোন প্রমাণই পেশ করতে পারেনি। পাকিস্তানের এই প্রয়াস জইশ এর প্রধান মাসুদ আজাহারকে বৈশ্বিক জঙ্গি হিসেবে আখ্যা দেওয়া ভারতের সফলতার জবাব হিসেবে নেওয়া হয়েছিল।

RELATED Articles

Leave a Comment