হঠাৎই আজ বিকট শব্দে কেঁপে উঠলো ট্যাংরা। বিকট শব্দে আতঙ্কে স্থানীয় মানুষেরা আতঙ্কে বাইরে এসে দেখলেন রাস্তায় ফাটল। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ এবং দমকল বাহিনী৷
আজ হঠাৎই বিকট শব্দে ট্যাংরা কেঁপে ওঠার পর সেই এলাকার সমস্ত বাসিন্দারা বাইরে বেড়িয়ে আসেন৷ এসে তারা দেখতে পান রাস্তার বেশ কয়েকটি জায়গায় ফটল ধরেছে৷ সঙ্গে একটি ম্যানহোলেও ঢাকনা উড়ে গিয়ে পরেছে বেশ খানিকটা দূরে৷ স্পষ্টই বোঝা গিয়েছে যে ম্যানহোলেই হয়েছে বিস্ফোরণ। যার দরুন কেঁপে ওঠে ট্যাংরা৷
কিন্তু কেনো এই ঘটনা? ঘটনাস্থলে সরকারি ইঞ্জিনিয়াররা পৌঁছে জানিয়েছেন। ড্রেনের মিথেন গ্যাস থেকেই এই ঘটনা ঘটেছে৷ কয়েকবছর পূর্বে এই একই ঘটনার সাক্ষী থেকেছিল ট্যাংরাই। ইঞ্জিনিয়াররা জানিয়েছেন যে, নীচে অবস্থিত ড্রেন দীর্ঘ দিন পরিস্কার না করায় সেখানে উৎপন্ন হয়েছে মিথেন গ্যাস৷ সেই গ্যাস বাইরের বেড়িয়ে আসার জন্য অন্য জায়গা না পেয়ে চাপ সৃষ্টি করেছে ম্যানহোলের ঢাকনাতে৷ আর তার জেরেই হয়েছে বিস্ফোরণ।