৪ জুন হাওকিপের ঘোষণার পর ফের আজ দুপুরে কোয়েস ইস্টবেঙ্গল ফেসবুজ অফিসিয়াল পেজের তরফে জানানো হয় যে, নয়া মরশুমে নয়া দুই ফুটবলারের নাম আজ ঘোষণা করবে লাল হলুদ। এরপরই শুরু হয় সমর্থকদের সেই অপেক্ষার পালা৷ অপেক্ষা শেষে এদিন বিকেলে বাগানের দুই ফুটবলারের নাম ঘোষণা করে কোয়েস ইস্টবেঙ্গল।
হ্যাঁ, এবারে বাগানের দুই ফুল যথা পিন্টু মাহাতো এবং অভিষেক আম্ভেদকরকে সই করিয়ে নিলো কোয়েস ইস্টবেঙ্গল। কলকাতা লিগে ভালো পারফরম্যান্সে লাল হলুদ কোচের নজর কেড়েছিলেন পিন্টু। এমনকি ডার্বিতেও গোল রয়েছে তাঁর৷ ২২ বছরের এই তরুণ প্রতিভাবে তাই এবারে মোহনবাগান থেকে নিজেদের ঘরে তুলে নেয় ইস্টবেঙ্গল। তিন বছরের জন্য পিন্টুর সঙ্গে চুক্তিবদ্ধ হয় কোয়েস ইস্টবেঙ্গল।





