সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) এর অস্বাভাবিক মৃত্যু ঘটনা গোটা দেশে তোলপাড় তুলেছে। ইতিমধ্যেই ঘটনার তিনমাস অতিক্রান্ত কিন্তু এখনো পর্যন্ত কে বা দোষী আর কে নির্দোষ বোঝা যাচ্ছে না। যদিও আপামর ভারতবাসী সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) এবং তার পরিবার খুন করেছে সুশান্তকে এরকমটাই মনে করছে! এরপর রিয়ার সংবাদমাধ্যমে রীতিমতো কান্নাকাটি করার পর সম্প্রতি তার হয়ে মুখ খুলেছেন বলিউডের বেশ কিছু তারকা। যে তালিকা যত দিন যাচ্ছে তত দীর্ঘ হচ্ছে। এবার রিয়া চক্রবর্তীর সমর্থনে মুখ খুললেন অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan)।
তিনি বলছেন যে, রিয়ার সঙ্গে যেটা হচ্ছে সেটা কষ্টদায়ক। রিয়াকে সবাই মিলে খুব খারাপভাবে হেনস্থা করছে যা একদম উচিত নয় কারণ এখনও পর্যন্ত বিচার চলছে, কোনরকম রায় ঘোষণা হয়নি। তার পরেই তিনি স্পষ্ট বলেন যে, মিডিয়া গোটা বিষয়টিকে সার্কাস বানিয়ে দিয়েছে।
https://twitter.com/GargiRawat/status/1301039294463631362?s=20
এরপরই নেটিজেনদের প্রবল আক্রমণের মুখে পড়েন বিদ্যা। ‘কহানি’ অভিনেত্রীকে রীতিমত তুলনা করেন সোশ্যাল মিডিয়া ব্যবহার কারীরা। অনেকের কাছেই বিদ্যা বালান ‘ভন্ড’ হয়ে যান। কারণ সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর সুশান্তের সমর্থনে একটি শব্দও খরচ করেন নি বিদ্যা সেখানে এই মামলার মূল অভিযুক্ত রিয়ার পাশে দাঁড়ানোয় তার ওপর যথেষ্ট সাধারণ মানুষ।





