বিজেপি কর্মীকে থানায় এনে পিটিয়ে খুনে অভিযুক্ত পুলিশ, প্রতিবাদে জেলা জুড়ে তীব্র আন্দোলন পদ্ম শিবিরের।

গতকালই বিজেপি কর্মী (BJP Worker) খুনে পুলিশের (Police) দিকে আঙ্গুল তুলে ছিলেন খোদ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পুরানো একটি মামলায় থানাতে নিয়ে এসে ব্যাপক অত্যাচার চালায় পুলিশ। আর যার ফলে মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর অভিযোগ এমনটাই। এই অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে।

হাসপাতাল জানিয়েছে মৃত বিজেপি কর্মীর নাম অনুপ রায় (Anup Roy) (২৩)। বুধবার রাতে পুলিশ লকাপে ওই বিজেপি কর্মী মৃত্যু হলে পুলিশ তড়িঘড়ি মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের(Raiganj Government Medical College Hospital) পুলিশ মর্গে নিয়ে আসে। রাতের অন্ধকারেই পরিবারকে না জানিয়ে রাতারাতি হয়ে যায় ময়নাতদন্ত। এই ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন সহ বিজেপি নেতা কর্মীরা। আক্রোশ ব্যাপক পর্যায়ে ছড়ালে পরিস্থিতি মোকাবিলা করতে ময়দানে নামে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী।

আঞ্চলিক সূত্রে জানা গিয়েছে, ইটাহারের নন্দনগ্রামের বাসিন্দা অনুপ রায় মাস আষ্টেক হল সিপিএম(CPIM) ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপি কর্মী হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি রাজবংশী সম্প্রদায়ের‌ও নেতা ছিলেন। বুধবার দুপুর ১ টা নাগাদ তাঁকে পুরোনো একটি ছিনতাইয়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের সময় অনুপ অসুস্থ বোধ করায় তাঁকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন। তবে বিজেপির অভিযোগ, অনুপ কে পুলিশ লকআপে খুন করা হয়েছে।

বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী (Biswajit Lahiri) বলেন, ‘থানার ভেতর প্রচন্ড মারধোর করা হয় অনুপকে। মারের চোটে তার কিডনী সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ভীষন ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তৃণমূল কংগ্রেস ও পুলিশ পরিকল্পিত ভাবে খুন করেছে অনুপ কে। আর আসল সত্য লুকাতে পরিবারকে খবর না দিয়ে রাতের অন্ধকারে তড়িঘড়ি ময়না তদন্ত করা হয়েছে। আমরা পুনরায় ময়না তদন্ত ও ফরেনসিক পরীক্ষার দাবী জানাচ্ছি। এই খুনের প্রতিবাদে জেলা জুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’ যদিও জেলা পুলিশসূত্রে দাবী করা হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরনের কারনে অনুপ রায়ের মৃত্যু হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্টে স্বাভাবিক মৃত্যুর কথাই উল্লেখ করা হয়েছে।

RELATED Articles

Leave a Comment