এর আগে টিকটক ব্যান করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। বলেছিলেন “রাতারাতি এক রাতের সিদ্ধান্তে দেশের যুবসমাজকে বেকার করে দিলেন প্রধানমন্ত্রী। নোট বন্দির মতোই বড় সমস্যায় পড়ল মানুষ।” যদিও তখন সমালোচনার সম্মুখীন হয়েছিলেন এবং নুসরত যে নুসরতেই আছেন তা ফের একবার প্রমাণ করে দিলেন তাঁর সাম্প্রতিক মন্তব্যে।
গত বুধবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাবজি (PUBG) সহ ১১৮ টি চাইনিজ অ্যাপ ব্যান করে দেওয়া হয়।ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে বিবৃতি দেওয়া হয়েছে যে, এই অ্যাপগুলি দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে। মোবাইল ব্যবহারকারীদের ডাটা অপ্রত্যাশিত ভাবে অনাবৃত পদ্ধতিতে ভারতের বাইরের সার্ভার গুলিতে প্রেরণ করছে।
এবার এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে টুইট করেন অভিনেত্রী। তিনি লেখেন, “মোদী বাবু, জিডিপি বেকাবু। এখন না পাবজিতে রিভাইভ হবে না ইকোনমিতে। তাহলে আমরা এখন কী করব?”
https://twitter.com/nusratchirps/status/1301426499971555328?s=20
যদিও নুসরতের এই মন্তব্যের অনেকেই বিরোধিতা করেছেন, যার মধ্যে সবথেকে আগে উঠে এসেছে “রাজ্যে চার বছর ধরে এসএসসি বন্ধ তার প্রতিক্রিয়ায় সাংসদ কেন মুখ খোলেননি” এই প্রশ্নটি। তাদের প্রশ্ন, পাবজি খেলতে তো কোন কোয়ালিফিকেশন লাগে না কিন্তু এসএসসি(SSC) পরীক্ষার্থীদের তো এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে তাহলে সেই বিষয়ে কেন নুসরত কোন রকম প্রতিবাদ জানাচ্ছেন না?
https://twitter.com/nusratchirps/status/1297835958490914818?s=20
কিছুদিন আগে কৈলাস বিজয়বর্গীয় জানিয়ে দেন যে বাংলায় নরেন্দ্র মোদীকে সামনে রেখেই একুশের বিধানসভা নির্বাচনে নামবে বিজেপি। আলাদা করে কোন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী রাখা হবে না। এখনো পর্যন্ত এই সিদ্ধান্ত স্থির করা হয়েছে।
এরপরে টুইটারে নুসরত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরবীনে চোখ রাখা ছবি দিয়ে পোস্ট করেন যে, বিজেপি এই ভাবেই বাংলায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে খুঁজছে কারণ তারা জানে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) সমকক্ষ কেউ হতে পারবে না।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার