এবারের আইপিএল-এ খেলবেন না হরভজন সিং

অবশেষে জল্পনা সত্যি হল। এবারের আইপিএল-এ (IPL) খেলবেন না তারকা অফস্পিনার হরভজন সিং (Harbhajan Singh)। চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দলের সাথে দুবাইয়ে না আসায় একেই জল্পনা বাড়ছিল। এবার সেই জল্পনাকে সত্যি করলেন ভাজ্জি।

শুক্রবার চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষকে নিজের না খেলার খবরটি জানিয়ে দেন হরভজন (Harbhajan Singh)। ব্যক্তিগত কারণে তিনি এবারের আইপিএল-এ (IPL) অংশ নেবেন না, সেটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন হরভজন সিং।

একেই ব্যক্তিগত কারণে চেন্নাই দলের শিবির থেকে মাঝপথে বিদায় নিয়েছেন সহ-অধিনায়ক সুরেশ রায়না, তার উপর এবার না খেলার সিদ্ধান্ত নিলেন ভারতের প্রাক্তন এই অফস্পিনার। এর ফলে শক্তিক্ষয় হল সিএসকে-এর তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে বৃহস্পতিবার দীপক চাহার ও ঋতুরাজ গায়কোয়াড় বাদে চেন্নাইয়ের বাকি খেলোয়াড়দের পুনরায় করোনা পরীক্ষা করা হলে তার ফল নেগেটিভ আসে। এর ফলে আগামীকাল অনুশীলনে নামতে পারবে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ক্রিকেটাররা।

আরও অন্যান্য খবর