ট্যুইটারে চাঞ্চল্যকর অভিযোগ করলেন কংগ্রেস বিধায়ক (Congress MLA) তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিনং ইরিংয় (Ninong Ering)। লাদাখে চলা ভারত-চীন সংঘাতের পরিস্থিতিতেই অরুণাচলে পাঁচ ভারতীয় নাগরিককে অপহরণ করা হয়েছে বলে চীনা সেনার (Chinese Army) বিরুদ্ধে অভিযোগ করেন এই কংগ্রেস বিধায়ক। তাঁর কথায় গতকালই আপার সুবানসিরি জেলার নাচোয় জঙ্গলে শিকার করতে যাওয়া পাঁচ ভারতীয় নাগরিককে তুলে নিয়ে যায় ড্রাগনরা। জানা গিয়েছে, এই এলাকা থেকে তনু বকর, প্রশাত রিঙলিং, নগারু দেরি, দংতু এবিয়া, টচ সিংকাম নামের পাঁচ যুবকের খোঁজ মিলছে না।
এই ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেন তিনি এবং একইসঙ্গে ওই পাঁচ শিকারীকে উদ্ধার করার দাবিও জানান। যদিও এই বিষয়ে সরকারি স্তরে এখনও কোন প্রতিক্রিয়া মেলেনি বলেই খবর।
https://twitter.com/ninong_erring/status/1302028365914714113
প্রশাত রিঙলিঙ-এর দাদা প্রকাশ রিঙলিঙের ফেসবুক পোস্টের পর গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়ায় তিনি অভিযোগ করেছেন, “নাচো এলাকা থেকে আমার ভাই-সহ মোট পাঁচজনকে চীনা সেনা অপহরণ করে নিয়ে গিয়েছে। আমি স্থানীয় প্রশাসন ও ভারত সরকারকে অনুরোধ করছি, দ্রুত ব্যবস্থা নিন। ওঁদের ফিরিয়ে আনুন।” ঘটনা প্রসঙ্গে ওই এলাকার এসপি তরু গুসার জানান, “আমাদের কাছে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। সোশ্যাল মিডিয়া থেকে পুরো বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখছি।”
উক্ত বিধায়ক জানিয়েছেন, লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে টানাপোড়েন চলেছে। এইজন্য ভারতের দৃষ্টিকে বিভ্রান্ত করতে চীনা ফৌজ অরুণাচল সীমান্তে এমন কাজ করছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার