অতিথি দেব ভব, উত্তর সিকিমে দিকভ্রান্ত চীনা নাগরিকদের পরিচর্যা করে ফেরত পাঠাল ভারতীয় সেনা!

চীনারা (China) যতই ভারতের সঙ্গে শত্রুতা করুক না কেন ভারতে কিন্তু আজও অতিথি দেব ভব শব্দটিকে সবথেকে গুরুত্ব দেওয়া হয়। সেই কারণেই উত্তর সিকিমের (North Sikkim) পথ হারানো ৩ চীনা নাগরিককে (Chinese citizens) পরিচর্যা (hospitality) করে তাদের সঠিক রাস্তায় পাঠালো ভারতীয় সেনা (Indian Army) এবং বুঝিয়ে দিল যে লড়াই তা কেবল চীনা সেনা এবং তাদের অন্যায় আগ্রাসন নীতির বিরুদ্ধে। সেখানে সাধারণ নাগরিককে কোনভাবেই কষ্ট দেবেনা ভারত।

পূর্ব লাদাখে প্রতিকূল পরিস্থিতিতে বর্তমানে লালফৌজের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে স্নায়বিক লড়াইয়ে নিজেকে নিয়োজিত করেছে ভারতীয় সেনা। যখন-তখন চীনা সেনাদের আগ্রাসনের মুখোমুখি হতে পারে ভারত। এহেন উত্তপ্ত পরিস্থিতিতে উত্তর সিকিমের মালভূমি অঞ্চলে পথ হারিয়ে ফেলেছিলেন তিনজন চীনা নাগরিক। গত পরশু তারা পথ হারিয়ে সীমান্ত পেরিয়ে ভারতীয় দিকে চলে আসেন। সেনা জওয়ান দের তরফে তৎক্ষণাৎ তাদেরকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর বোঝা যায় তারা নিছক চীনা নাগরিক। পথ হারিয়ে দিকভ্রান্ত হয়ে কোথায় যাবেন বুঝতে পারছেন না। এমনকি এদের কাছে কোন খাবার ছিল না, গরম জামা কাপড় থাকা তো দূর অস্ত। ভারতীয় সেনার পক্ষ থেকে এইসব জিনিসের ব্যবস্থা করা হয়।

north sikkim chinese citizens

এমনকি অনভ্যাসের ফলে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৭ হাজার ৫০০ ফুট ওপরে তাদের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। সেনার পক্ষ থেকে তাদের জন্য অক্সিজেন এর ব্যবস্থা করা হয়।এরপর তারা যখন সুস্থ হয়ে ওঠেন তাদেরকে রাস্তা বুঝিয়ে দেওয়া হয় এবং তাঁরা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। সেই সঙ্গে নিয়ে যান ভারতীয় সেনাদের উষ্ণ অভ্যর্থনা এবং রেখে যান একরাশ কৃতজ্ঞতা।

আরও অন্যান্য খবর