এবারে বনগাঁন পুরসভায় অনাস্থা আনলেন তৃণমূল কাউন্সিলররা৷

ইতিমধ্যেই কিছু পুরসভা তৃণমূলের হাত থেকে সরে এসে দখল হয়েছে গেরুয়া শিবির দ্বারা৷ এবারে অস্থিরতার দেখা মিলল বনগাঁর পুরসভায়৷ বনগাঁর পুরপ্রধানের বিরুদ্ধে এবারে অনাস্থা আনলেন তৃণমূলেরই ১১ জন কাউন্সিলর। ইতিমধ্যেই মহকুমা শাসকের নিকট এই দাবী নিয়ে হাজির হয়েছেন কাউন্সিলররা।

 

বনগাঁর ২২ টি আসনের পুরসভার মধ্যে ২০ টিই রয়েছে তৃণমূলের হাতে। এদের মধ্যে তৃণমূলেরই ১১ জন কাউন্সিলর অনাস্থা জানালেন পরপ্রধান শঙ্কর আঢ্যর বিরুদ্ধে। এই অনাস্থা নিয়ে ইতিমধ্যেই পুরমন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলররা। তাদের দাবী যে, তাদের দাবী মানতে হবে তৃণমূল নেতৃত্বকে। তবেই তাঁরা দল ছেড়ে যাবেননা৷

ইতিমধ্যেই তৃণমূল থেকে বিজেপিতে যেভাবে নেতা কর্মীরা যোগ দিচ্ছেন তাতে যথেষ্ট চিন্তিত তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর তাই ইতিমধ্যেই তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন যে কাউন্সিলরদের দাবী মতোই সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রসঙ্গে বনগাঁর পুুরপ্রধানের বক্তব্য যে কাউন্সিলর যা চাইছেন তাই হবে, দলের ওপরে কেউই নয়।

আরও অন্যান্য খবর