লোকসভা নির্বাচনে ৪২ এ ২২ তৃণমূলের৷ বাকী আসন হয়েছে হাতছাড়া৷ এরপরই আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যো দেওয়ার হিড়িক ওঠে। দলে দলে তৃণমূল নেতা কর্মীরা যোগ দিচ্ছেন তৃণমূলে। উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে তৃণমূলকে সাফ করেছে গেরুয়া শিবির। তাই এবারে ২১ এর ভোটের আগেই নয়া উদ্যোগ তৃণমূলের৷
দলে দলে তৃণমূল কর্মী সমর্থকেরা বিজেপিতে যোগ দিচ্ছেন বলে বেশ চিন্তিতই তৃণমূল নেতৃত্ব। তাই ২১ এর বিধানসভা ভোটের পূর্বে ফের সাধারণ মানুষের নিকটে আসতে চাইছে তৃণমূল সংগঠন। আর তাই এবারে জনসংযোগ যাত্রার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷





