তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ অপসারিত হওয়ার পরই বাজি ফাটিয়ে তৃণমূল কর্মীদের উল্লাস দিনহাটায়৷

লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হয়েছে উত্তরবঙ্গে। কোচবিহারও তার ব্যাতিক্রম নয়। কোচবিহারের ৭ টি বিধানসভার ৫ টিতেই তৃণমূলকে পেছনে ফেলে বাজি মাত করেছে বিজেপি। এমনকি খোদ তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের এলাকাতেও পরাজয় ঘটেছে তৃণমূলের।

 

এমতাবস্থায় লোকসভা নির্বাচনে এহেন ফলাফলের জন্য তদন্ত করে তৃণমূলের পক্ষ থেকে দায়ী করা হয়েছে রবীন্দ্রনাথ ঘোষকেই। আর তাই তাকে কোচবিহারের তৃণমূল জেলা সভাপতির পদ থেকে অপসারিত করে তাঁর জায়গায় আনা হয় বিনয়কৃষ্ণ বর্মনকে। এবং কার্যকরী জেলা সভাপতি করা হয় পার্থ প্রতিম রায়কে।

তৃণমূল নেতৃত্বের এই সিদ্ধান্তের পর উল্লাসে ফেটে পরতে দেখা গেলো তৃণমূল সমর্থকদেরকেই৷ এই ঘোষণার পরই গতকাল রাতে কোচবিহার জেলার দিনহাটার চৌপথি এলাকায় নেচে, বাজি ফাটিয়ে উল্লাস প্রকাশ করতে দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদেরই৷ এই ঘটনায় রাজনৈতিক মহলের একাংশের মত যে, রবীন্দ্রনাথ ঘোষ এবং বিনয়কৃষ্ণ বর্মন, পার্থ প্রতিম রায় দুই পরস্পর বিরোধী তৃণমূল গোষ্ঠী হওয়ায় রবীন্দ্রনাথের অপসারণে উল্লাসে মেনেছেন বিনয়কৃষ্ণ এবং পার্থ প্রতিমের অনুগামীরাই।

RELATED Articles

Leave a Comment