কাশ্মীরের অনন্তনাগে নিকেশ জঙ্গি৷ এই অবধি মৃত জঙ্গির সংখ্যা শতাধিক।

আজ সকাল থেকেই জম্মু কাশ্মীরের অনন্তনাগে শুরু হয়েছে সেনা – জঙ্গি গুলির লড়াই৷ খবর মিলেছে যে এখনও অবধি নিকেশ হয়েছে এক জঙ্গি, এলাকায় আরও ৩-৪ জন জঙ্গিকে ঘিরে রয়েছেন ভারতীয় সেনারা৷ গুলির লড়াই এখনও অব্যাহত।

 

জম্মু কাশ্মীরে চলছে জঙ্গি সাফাই অভিযান৷ মোদী সরকার উপত্যকায় থাকা জঙ্গি সংগঠনের সদস্যদের পুরোপুরি নাশ করতে চান আর তাই কাশ্মীর প্রসঙ্গে পাকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠের তুলনায় জঙ্গি নিকেশের ওপরই বেশি জোর দিচ্ছেন মোদী সরকার৷ সেনা সূত্রে খবর যে এখনও অবধি ২০১৯ এই প্রায় ১০৩ জন জঙ্গিকে নিকেশ করেছেন ভারতীয় সেনারা। আজকের পর সেই তালিকা আরও বড়ো হলো বলা যায়৷

আজ ভেরিনাগে একটি জঙ্গি দল লুকিয়ে রয়েছে এই খবর পেয়েই সেই স্থানে তল্লাশি চালান ভারতীয় জওয়ানরা। এরপরই জঙ্গিদের সঙ্গে শুরু হয় সেনাদের গুলির লড়াই৷ লড়াইয়ে এক জঙ্গি নিকেশ হলেও আরও ৩-৪ জন জঙ্গি সেই এলাকাতেই লুকিয়ে রয়েছে বলে খবর সেনা সূত্রে। এলাকাটিকে ঘিরে রেখেছেন জওয়ানরা। অপরদিকে গতকাল পুলওয়ামায় অভিযান চালিয়ে ৪ জইশ জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা৷ তবে সেই এলাকাতেও আরও জঙ্গি থাকতে পারে বলে সেনাদের অনুমান৷ জারি রয়েছে তল্লাশি। ২০১৯ এর এই সময় পর্যন্ত জঙ্গি নিকেশে ভারতীয় সেনারা ভালো সাফল্য পেয়েছেন ইতিমধ্যেই। এক জঙ্গি মুক্ত কাশ্মীর গড়াই এখন লক্ষ্য জওয়ানদের।

RELATED Articles

Leave a Comment