বঙ্গে এক সপ্তাহ দেরীতে প্রবেশ করতে চলেছে এবারের বর্ষা৷

অপেক্ষা শেষ হয়েছে। আজ শনিবার কেরলের দক্ষিণে প্রবেশ করলো বর্ষা। স্বাভাবিক সময়ের প্রায় ১ সপ্তাহ দেরীতেই এবার ভারতের মূল ভূখন্ডে প্রবেশ করলো মৌসুমী বায়ু৷ ইতিমধ্যেই মৌসুমী বায়ুর জেরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কেরালায়৷ হলুদ সতর্কতা জারি রয়েছে কেরালার বেশ কিছু জেলায়। কেরালার পর এবারে বঙ্গে বর্ষা প্রবেশের অপেক্ষায় পশ্চিমবঙ্গবাসীরা৷

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর মিলেছে, বর্ষা যেমন কেরালাতে প্রায় এক সপ্তাহ দেরীতে প্রবেশ করেছে। তেমনি বঙ্গেও বর্ষা প্রবেশ করবে এক সপ্তাহ দেরীতেই৷ স্বাভাবিকভাবে জুনের প্রথমেই বঙ্গে প্রবেশ করতো বর্ষা তবে এবারে মৌসুমি বায়ু দেরীতে আসায় বঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে জুনের মাঝামাঝি সময়ে৷ দক্ষিণবঙ্গের পূর্বে সম্ভবত উত্তরবঙ্গেই বর্ষা আগে প্রবেশ করতে চলেছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর৷

যদিও বর্ষা শুরুর পূর্বেই স্থানীয় মেঘ বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গে। তবে বর্ষা শুরুর আগে এটি শুধুমাত্র সাময়িক স্বস্তি। বর্ষা শুরু হলে তবেই অস্বস্তি কর এই পরিস্থিতি থেকে পুরোপুরি রেহাই পাবে দক্ষিণবঙ্গবাসী। যদিও এক বেসরকারি সংস্থা ক্লাইমেটের তথ্য অনু্যায়ী এবারে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হবে দেশে। তবে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে যে অন্যান্য বারের মতো এবারেও স্বাভাবিক বৃষ্টিপাত হবে দেশের সর্বত্র৷

RELATED Articles

Leave a Comment