অনুষ্ঠিত হয়ে গেলো কলকাতার অন্যতম বড় পূজো দমদম পার্ক তরুণ সংঘের খুঁটি পূজো

পূজো আসতে বাকী এখনও প্রায় ১১৫ দিন। তবে এখন থেকেই পূজোর গন্ধ লেগে গেলো দমদম পার্ক তরুণ সংঘ ক্লাব-এ। এদিন উত্তর কলকাতার অন্যতম এই বড়ো পূজো কমিটির খুঁটি পূজো অনুষ্ঠিত হয়ে গেলো। আজকের এই শুভ অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

 

উত্তর কলকাতার বড়ো পূজোগুলির মধ্যে অন্যতম দমদম পার্ক তরুণ সংঘ গতবছর ৫৪ টি শারদ সম্মান পেয়ে প্রত্যেকেরই নজর কেড়েছিল৷ তাই এবারে আগের থেকেই রীতিমতো সর্বসেরা সম্মান পেতে ঝাঁপিয়ে পরলেন তারা৷ এবছরের থিম নিয়েও যাবতীয় পরিকল্পনা হয়ে গিয়েছে পূজো কমিটির৷ কিন্তু প্রতিবারের মতো এবারও পূজোর থিম নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ক্লাব সদস্যরা। গতবছর দমদম পার্ক তরুণ সংঘের থিম ছিল ‘গণশা’। নাম ‘গণশা’ হলেও আসলে এটি ছিল পথ শিশুদের শিশুশ্রমকে উদ্দেশ্য করে গড়ে ওঠা একটি থিম৷ গতবার এই থিমের ভাবনাতীত সাফল্যের পর এবারও থিম নিয়ে যথেষ্ট আশাবাদী দমদম পার্ক তরুণ সংঘের ক্লাব সদস্যরা এবং শিল্পী রিন্টু দাস। তাদের কথায়, “এবারো দমদম পার্ক তরুণ সংঘের পূজো কলকাতার সেরা পূজোগুলোর মধ্যেই একটি হতে চলেছে”।

sujit bose

এদিন যথেষ্ট জাঁকজমক ভাবেই হলো দমদম পার্ক তরুণ সংঘের খুঁটি পূজো। উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু। এদিন তিনি পূজো উপলক্ষে ক্লাবের অস্থায়ী অফিস-এর উদ্বোধন করেন৷ এরপর তিনি এই পূজো সম্পর্কে বক্তব্য রাখার সময় বলেন যে, ” এই ক্লাবটি উত্তর কলকাতার বড়ো পূজোগুলোর মধ্যে অন্যতম একটি বড়ো পূজো করে থাকে।” সঙ্গে তিনি বেশ মজা করে আরও বলেন যে, “দমদম পার্ক তরুণ সংঘ সব কিছু বললেও ওনারা থিম নিয়ে কাউকেই জানান না। ” এই বিষয়ে ক্লাব কর্তা সদস্যদের বক্তব্য যে, “পূজোর থিম পূজোর সময়ই সবাই দেখবেন৷ তবে এবারও নিঃসন্দেহে দমদম পার্ক তরুণ সংঘের পূজো সেরা পূজোগুলোর একটি হতে চলেছে।” বলা বাহুল্য, উত্তর কলকাতার এই বিগ বাজেটের পূজোর থিম জানার জন্য অপেক্ষা করতে হবে পূজো পর্যন্তই৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment