বসিরহাটে কাল ১২ ঘন্টার বন্ধ ডাকালো বিজেপি। সঙ্গে রাজ্যজুড়ে পালিত হবে কালোদিবস৷

সন্দেশখালি সংঘর্ষে মৃত দুই বিজেপি কর্মী মৃতদেহ আজ কলকাতাতে আনতে বাঁধা দেয় পুলিশ৷ মিনাখাঁর বাসন্তী মোড়ে এই নিয়ে শুরু হয় বিজেপি – পুলিশ বচসা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে সেখানে। উত্তেজনা বৃদ্ধি পেলে রাস্তাতেই মৃতদেহ সৎকারের জন্য প্রস্তুতি নেয় বিজেপি কর্মীরা৷ এমতাবস্থায় মৃতদের পরিবারের সদস্যরা পরিস্থিতির চাপে অসুস্থ হতে থাকলে। পুলিশের কথামতোই শববাহী গাড়ি দুটি ঘুরিয়ে সন্দেশখালির দিকেই প্রস্থান করে বিজেপি নেতৃত্বরা৷

 

তবে এই ঘটনায় রোষে ফেটে পরেন বিজেপি নেতৃত্বরা। বিজেপির তরফে জানানো হয় যে মৃতদেহ দুটি নিমতলা শ্মশানে দাহ করতেই কলকাতাতে আনা হচ্ছিল মৃতদেহ দুটিকে। বিজেপি নেতাদের অভিযোগ এখন মৃতদেহও ইচ্ছেমত দাহ করা সম্ভব নয় এই রাজ্যে৷ মৃতদের পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পরছিলেন বলেই বাধ্য হয়ে বিজেপির তরফে শববাহী গাড়ি দুটিকে সন্দেশখালির দিকেই ফের ঘুরিয়ে নেওয়া হয়৷ তবে পুলিশের এই আচরণের বিরুদ্ধে যে বিজেপি প্রতিবাদ জারি রাখবেন তাও এদিন জানান বিজেপি নেতৃত্বরা।

পুলিশের এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করে ইতিমধ্যেই বসিরহাটে আগামীকাল ১২ ঘন্টার জন্য বন্ধ ডেকেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। এছাড়াও বিজেপির তরফে জানানো হয়েছে যে আগামীকাল রাজ্য জুড়ে তারা পালিত করবে কালোদিবস৷ এছাড়াও ১২ তারিখ এক মহামিছিলের আহ্বান জানানো হয়েছে বিজেপির তরফ হতে।

আরও অন্যান্য খবর