বিশ্বকাপে বিশ্বরেকর্ড ভারতের। সঙ্গে টানা দ্বিতীয়বার জয়৷

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় লাভ করায় এই নিয়ে টানা দুটো ম্যাচে জয় পেলেন বিরাট বাহিনী৷ গতকাল হেভিওয়েটদের এর ম্যাচে যথেষ্ট লড়াইয়ের পর শেষমেশ থেমে যায় অজিদের বিজয় রথ৷ অপরদিকে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে জয়লাভের পাশাপাশি নয়া বিশ্বরেকর্ডও গড়ে ভারতীয় ক্রিকেট টিম৷

গতকাল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট। এরপরই ব্যাট করতে নেমে অজিদের বলদের গুঁড়িয়ে দিয়ে রোহিত করেন ৫৭ রান, ১১৭ রান করে অজিদের লড়াইকে আরও কঠিন করে দেন ধাবন। এরপর যথাক্রমে বিরাটের ৮২ রান, হার্দিকের ধামাকাদার ২৭ বলে ৪৮ রান এবং ধোনির ১৪ বলে ২৭ রান ভারতকে পৌঁছে দেয় ৩৫২ রানে৷ ৫ উইকেট খুঁইয়ে ভারত ৩৫২ রান করে অজিদের সম্মুখে রাখে এক বিরাট ইনিংস৷ এটিই এখনও অবধি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সর্বাধিক রান।

 

এরপর জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেন অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার৷ ৩৬ রান করে আউট হন ফিঞ্চ৷ এরপর স্টিভ স্মিথ এবং ওয়ার্নার খেলা চালাতে থাকেন। শেষে ওয়ার্নারকে ফিরিয়ে ভারতের জয়ের পথ প্রশস্থ করেন চহাল৷ এরপর খোয়াজাও স্মিথের সঙ্গে খেলা শুরু করলেও তাকে ফেরান বুমরাহ । তারপর আসে ভুবনেশ্বর কুমারের ওভার৷ এক ওভারে পর পর দুজন ব্যাটসম্যানকে আউট করার পরই খেলার ফলাফল অনেকটা পরিষ্কার হয়ে যায়৷ এরপর শেষে ক্যারি ৩৫ বলে ৫৫ রান করে শেষ চেষ্টা করলেও লাভের লাভ কিছুই হয়নি৷ ৩১৬ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে জয়ের পাশাপাশি এদিন বিশ্বকাপে সর্বাধিক শতরানের রেকর্ডও গড় ভারত। এতোদিন বিশ্বকাপে সর্বাধিক ২৬ টি শতরান নিয়ে সবার ওপরে ছিল অস্ট্রেলিয়া৷ গতকালকের ম্যাচে ধাবনের শতরানের ফলে বিশ্বকাপে মোট ২৭ টি শতরান করে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে নয়া রেকর্ড গড়লো ভারত৷

RELATED Articles

Leave a Comment