ভ্যাবলা স্টেশনে রেল অবরোধ বিজেপির। বন্ধ রেল চলাচল৷

সন্দেশখালির তৃণমূল – বিজেপি সংঘর্ষ মৃত দুই বিজেপি কর্মী সুকান্ত মন্ডল এনং প্রদীপ মন্ডলের দেহ দাহ করার জন্য বিজেপি কলকাতা আনতে চাইলেও রাস্তাতেই আটকে দেওয়া হয় সেই শববাহী গাড়ি দুটিকে। এই নিয়ে উত্তেজনা চরমে উঠলেও শেষে মৃতদের পরিবারের কথা ভেবে গাড়ি ঘুরিয়ে ফের সন্দেশখালির দিকে রওনা দেন বিজেপি নেতৃত্বরা। এরপরই রোষে ফেটে পরা বিজেপি নেতৃত্বরা আজ ১২ ঘন্টা বসিরহাট বন্ধের ডাক দেন৷ পাশাপাশি রাজ্য জুড়ে কালা দিবসও আজ পালন করতে চলেছে বিজেপি৷

 

সকাল থেকেই তাই উত্তপ্ত হয়ে রয়েছে বসিরহাটের পরিস্থিতি। সাত সকাল থেকেই বসিরহাটের বিভিন্ন রাস্তা অবরোধ করেছেন বিজেপি কর্মী৷ আরও নানান বিক্ষোভমূলক কর্মসূচী পালন করছেন তারা। এরমধ্যেই শিয়ালদা – হাসনাবাদ শাখার ভ্যাবলা স্টেশনে লাইনের ওপরে শতাধিক বিজেপি কর্মীরা বসে পরে ট্রেন অবরোধ করেন। আপাতত সেই শাখায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল৷ সমস্যায় নিত্যযাত্রীরা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এছাড়াও আগামী ১২ তারিখ লালবাজারে এক বিরাট মিছিলের আহ্বান জানিয়েছেন বিজেপি নেতৃত্বরা। এদিকে এই ঘটনায় চাপান উতর শুরু হয়েছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে৷ আজ প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক রয়েছে রাজ্যপালের। সন্দেশখালির ঘটনা নিয়ে এদিন বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

আরও অন্যান্য খবর