খুন করা হবে বাল ঠাকরের (Bal Thackeray) ছেলে তথা বর্তমান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে (Chief minister Uddhav Thackeray)৷ বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে তাঁর বাসভবন ‘মাতোশ্রী'(Matoshree)৷
আর খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাসভবনে ফোন করেই এমন হুমকি দেওয়া হয় বলে খবর৷ আর এই এই হুমকির নেপথ্যে রয়েছে ভারতের ত্রাস। কুখ্যাত আন্ডার ওয়ার্ল্ড কিং দাউদ ইব্রাহিম(Dawood Ibrahim)। এমনটাই জানাচ্ছে সূত্র।
জানা গিয়েছে, শনিবার রাত ১১-১২টার মধ্যে মুম্বইয়ের বান্দ্রায় উদ্ধব ঠাকরের বাসভবন মাতোশ্রী-র ল্যান্ডলাইনে তিন থেকে চার বার ফোন আসে৷ ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে দাউদ ইব্রাহিম বলে দাবি করে৷ সে এও জানায় যে সে দুবাই থেকে ফোন করছে৷ এই হুমকি ফোন আসার পরেই আঁটোসাঁটো হয় মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা।
ফোনে যে ব্যক্তি হুমকি দেয়, সে অভিযোগ করে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে যেভাবে কাজ করছে তা মেনে নেওয়া যায় না৷ অবিলম্বে নিজেকে শুধরে না নিলে উদ্ধব ঠাকরেকে প্রাণে খতম করে ফেলা হবে৷ এবার দেখার সত্যিকারেই ফোনটি দুবাই থেকে করা হয়েছিল কিনা! সম্ভাব্য সব দিকই খতিয়ে দেখছেে পুলিশ।






