বিজেপিতে নতুন পদাধিকারীর নাম ঘোষণা, দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার নতুন সভাপতি হলেন শঙ্কর সিকদার!

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক শিক্ষিকার সঙ্গে সহবাসের অভিযোগ উঠেছিল বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। যদিও সোমনাথবাবু এই অভিযোগ অস্বীকার করলেও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছিলেন।

এরপর অনেকদিন কেটে গেলেও রাজ্য বিজেপি-র তরফে দক্ষিণ কলকাতা জেলার নতুন সভাপতির নাম ঘোষণা হয়নি।

কিন্তু আজ বিজেপি-র তরফে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আনুস্ঠানিকভাবে দক্ষিণ কলকাতা জেলার নতুন সভাপতির নাম ঘোষণা করলেন। নতুন জেলা সভাপতি হলেন ওই রাজ্য বিজেপির পুরোনো মুখদের মধ্যে অন্যতম শঙ্কর সিকদার।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর